মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন
শিরোনাম
হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু শিল্পকারখানায় আগামীকাল থেকে গ্যাস ও বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে-প্রধানমন্ত্রী সরকারকে সহযোগিতা না করে লংমার্চের নামে লংড্রাইভ করছে জামায়াত- রাশেদ খাঁন লালমনিরহাট জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত দুই মাসে ভারতে বাংলাদেশের রপ্তানি বেড়েছে ৭.৬৭ শতাংশ মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে বিতণ্ডা, এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ৯ মৃত্যু শৈলকুপায় অবৈধ ভাবে পাচারের সময় ১হাজার কেজি সার জব্দ করে কৃষকদের মাঝে বিতরণ হরিণাকুণ্ডুতে পতিত পুকুর থেকে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার সাভারে পুলিশ হত্যার ঘটনায় ১ জন গ্রেপ্তার
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

পিরোজপুরে চুরি হওয়া মোবাইল ফোন ৩৫ মালিককে ফেরত প্রদান

পিরোজপুর জেলা প্রতিনিধি
Update : বুধবার, ৮ নভেম্বর, ২০২৩, ৪:০৫ অপরাহ্ন

পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুর জেলার বিভিন্ন স্থান থেকে চুরি যাওয়া ৩৫ টি মোবাইল ফোন উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলো পুলিশ সুপার। আজ মঙ্গলবার দুপুরে পিরোজপুর পুলিশ সুপারের কার্যালয়ে চুরি হওয়া মোবাইল মালিকদের হাতে এ মোবাইল ফোন তুলে দেন পুলিশ সুপার মোহাম্মদ শফিউর রহমান।

পুলিশ সুপার মোহাম্মদ শফিউর রহমান জানান, পিরোজপুর জেলার বিভিন্ন স্থান থেকে চুরি হওয়া ও হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধারের জন্য পিরোজপুরের জেলা পুলিশের আইটি দল সব সময়ই কাজ করে আসছে। এরই ধারাবাহিকতায় ৩৫ জন মালিকের কাছে তাদের মোবাইল ফোন গুলো দেশের বিভিন্ন স্থান থেকে উদ্ধার করে পুলিশ তাদের হাতে তুলে দিচ্ছে।

এছাড়াও পিরোজপুর জেলা পুলিশের আইটি টিম মোবাইল ব্যাংক লেনদেনে প্রতারিত হলে তাদের টাকা উদ্ধার সহ সোস্যাল মিডিয়ার যে কোন সমস্যা সমাধানে কাজ করে আসছে। বিশেষ করে ফেসবুক সহ সামজিক যোগাযোগ মাধ্যেমে কাউকে হয়রানি বা গুজব প্রতিরোধে দ্রুততা ও দক্ষতার  সাথে কাজ করে আসছে।

এ সময় পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শেখ মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার ( ক্রাইম এন্ড অপস্) মো: মুকিত হাসান খান উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host