রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন
শিরোনাম
আরাফ বাংলাদেশ গণ মানুষের জন্য ভবিষ্যতেও কাজ করে যাবে : সুজন হোসেন রিফাত পিরোজপুরে ‎নিখোঁজের ৩ দিন পরে শিশুর বস্তাভর্তি লাশ উদ্ধার : চাচা সহ গ্রেপ্তার ৪ ৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা স্থগিত চেয়ে হাইকোর্টে রিট চীনে ‘সামরিক অভ্যুত্থানে’র গুঞ্জন, যা জানা যাচ্ছে ভারতের রাজ্যসভা খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাবে রাজৈরের টেকেরহাটে ও আন্দনমোড়ে বিপুল পরিমাণ মাদক উদ্ধার। নারীসহ তিনজন গ্রেপ্তার পত্নীতলায় জনগণের মুখোমুখি এমপি প্রার্থীরা অবসরে দেশের ২৫তম প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ কারাবন্দিদের প্যারোলে মুক্তির নতুন নীতিমালা জারি একটি গোষ্ঠী নির্বাচন বাঁধাগ্রস্ত করতে গভীর ষড়যন্ত্র করছে : তারেক রহমান
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিস্কার পরিচ্ছন্নতা সপ্তাহ এর উদ্বোধন

পিরোজপুর জেলা প্রতিনিধি
Update : রবিবার, ২৯ অক্টোবর, ২০২৩, ৬:২৬ অপরাহ্ন

পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিস্কার পরিচ্ছন্নতা সপ্তাহ-২০২৩ এর উদ্বোধন করা হয়েছে। আজ রোববার বেলা ১১টায় জেলা প্রশাসক কার্যালয়ে স্থানীয় সরকার বিভাগের আয়োজনে ডেঙ্গু প্রতিরোধ ও পরিস্কার পরিচ্ছন্নতা সপ্তাহ এর উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান।

স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক খানজাদা শাহরিয়ার বিন মান্নান এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পুলিশ সুপার মোহাম্মদ শফিউর রহমান, সিভিল সার্জন হাসনাত ইউসুফ জাকী, পিরোজপুর পৌরসভার প্যানেল মেয়র আব্দুল হাই প্রমুখ। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, জণপ্রতিনিধি বৃন্দ ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় বক্তরা বলেন বর্তমান সময়ে পিরোজপুর জেলার বিভিন্ন উপজেলায় ডেঙ্গু ভয়াবহ আকার ধারণ করেছে। কোন ভাবেই ডেঙ্গুকে কমিয়ে আনা সম্ভব হচ্ছে না তাই সবাইকে সচেতন হয়ে একসাথে কাজ করতে হবে। সকলের সমান্বত প্রচেষ্টায় ডেঙ্গু প্রতিরোধ করা সম্ভব। সকলকে নিজ নিজ প্রতিষ্ঠান, বাসা, বাগান সহ আশপাশের জায়গা পরিস্কার পরিচ্ছন্ন রাখতে হবে। আলোচনা সভা শেষে জেলা প্রশাসক ও পুলিশ সুপার বিভিন্ন এলাকায় ডেঙ্গু ধ্বংসের জন্য অভিযান পরিচালনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host