সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন
শিরোনাম
মাদারীপুরের টেকেরহাটে প্রাইভেট হসপিটালের উদ্বোধন ঝিনাইদহে আ’লীগের মিছিলের ঘটনায় শেখ হাসিনাসহ ৫২ জনের নামে মামলা, গ্রেপ্তার-৫ প্রায় ১০০ শতাংশ ভোট পেয়ে রমজান কাদিরভের বিজয় ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ‘আজ কেন মন উদাসী হয়ে’ গানের সেই বিউটি হলেন জেলার শ্রেষ্ঠ শিক্ষক হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু শিল্পকারখানায় আগামীকাল থেকে গ্যাস ও বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে-প্রধানমন্ত্রী সরকারকে সহযোগিতা না করে লংমার্চের নামে লংড্রাইভ করছে জামায়াত- রাশেদ খাঁন লালমনিরহাট জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত দুই মাসে ভারতে বাংলাদেশের রপ্তানি বেড়েছে ৭.৬৭ শতাংশ
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

পিরোজপুরে পেশাদার চালকদের জন্য মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

পিরোজপুর জেলা প্রতিনিধি
Update : রবিবার, ১৫ অক্টোবর, ২০২৩, ৭:১৫ অপরাহ্ন

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুর জেলা প্রশাসক, পুলিশ প্রশাসন ও বিআরটিএ এর উদ্যোগে পেশাদার চালকদের চক্ষু, রক্তচাপ ও আরবিএস পরীক্ষার লক্ষ্যে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার দুপুরে পিরোজপুর সিভিল সার্জন কার্যালয়, জেলা বাস মিনিবাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের সহযোগিতায় পিরোজপুর জেলা বাস টার্মিনালে এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ফারহান ফাইয়াজ, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. সাকিল সরোয়ার, বিআরটিএ পিরোজপুর সার্কেলের সহকারী পরিচালক মোঃ মাহবুবুর রহমান, পিরোজপুর ট্রাফিক বিভাগের পুলিশ পরিদর্শক সঞ্জীব কুমার মিত্র, বিআরটিএ পিরোজপুর সার্কেলের সার্কেলের মোটরযান পরিদর্শক মেহেদী হাসান ও মোটরযান পরিদর্শক মোঃ আবদুল মতিন প্রমুখ।

মেডিকেল ক্যাম্পের মাধ্যমে পেশাদার গাড়ি চালকদের উচ্চ রক্তচাপ, চক্ষু ও আরবিএস পরীক্ষার পাশাপাশি তাদেরকে বিভিন্ন ধরনের স্বাস্থ্য বিষয় পরামর্শ দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host