শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন
শিরোনাম
লালমনিরহাট জেলা সহ ৬ জেলায় সার ডিলারের নিয়োগের অনিয়মের অভিযোগ ঝিনাইদহের ব্যবসায়ী সুলতান হত্যা মামলার প্রধান আসামী চঞ্চল আশুলিয়া থেকে ১৩ বছর পর গ্রেপ্তার তাহসিফ সৌরির মরদেহ উদ্ধার: নানা প্রশ্ন সরকার বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের পাশে রয়েছে: প্রধানমন্ত্রী শৈলকুপায় ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত মাদক সমাজ ও রাষ্ট্রের ভবিষ্যৎ অন্ধকার করে দিচ্ছে: জাহান্দার আলী মিয়া এমপি আদালতে বিচারকের সামনে আইনজীবীদের দুই পক্ষের হাতাহাতি কুড়িগ্রামের উলিপুরে এনসিপি নেতার বিরুদ্ধে বিরোধপূর্ণ জায়গা ক্রয়ের অভিযোগ ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৯ জনের আদিতমারীতে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ে অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

পিরোজপুরে পুলিশী বাঁধা উপেক্ষা করে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

পিরোজপুর জেলা প্রতিনিধি
Update : শুক্রবার, ১ সেপ্টেম্বর, ২০২৩, ৭:১৬ অপরাহ্ন

পিরোজপুর প্রতিনিধি : পুলিশী বাঁধা উপেক্ষা করে পিরোজপুরে জাতীয়তাবাদী দল বিএনপির ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে আজ শুক্রবার সকালে জেলা বিএনপির আয়োজনে দলীয় কার্যালয় থেকে একটি আনন্দ র‌্যালী বের হতে গেলে পুলিশ তাতে বাঁধা দেয়। পরে কার্যালয় প্রাঙ্গনে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সভাপতি ও পিরোজপুর ১ আসনের সাবেক সংসদ সদস্য গাজী নুরুজ্জামান বাবুল। জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন এর সভাপতিত্বে ও সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলুর সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক শেখ রিয়াজ উদ্দিন রানা, এ্যাড. আবুল কালাম আকন, জেলা যুবদলের সভাপতি মিজানুর রহমান শাহীন, জেলা ছাত্রদলের সভাপতি হাসান আল মামুন, সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন কুমার সহ বিএনপির বিভিন্ন ইউনিটের অন্যান্য নেতৃবৃন্দ। পরে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুস সালাম বাতেন।

এসময় বক্তারা বলেন, দফা এক-দাবি এক, এ সরকারের পদত্যাগ। এই দাবী আদায় না হলে আমরা রাজপথ ছাড়বো না। আমরা অনকে গুম, খুন, হত্যার মতো অত্যাচার বিগত দিনে সহ্য করেছি, কিন্তু আর না। ৪৫ বছরের বিএনপি রক্ত দিয়েছে অনেক। কয়েক মাসে আমাদের ২৭ জন শহীদ হয়েছে। জনগনের ভোট অধিকার ফিরিয়ে না দিলে ভালো হবে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host