রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন
শিরোনাম
নতুন কুঁড়ি স্পোর্টসে জাতীয় পর্যায়ে শৈলকুপার তিন কিশোরীর সাফল্য অপরাধ প্রতিরোধে সচেতনতা গড়ে তুলতে পিরোজপুরে র‍্যাব-৮-এর টাউন হল সভা ডেঙ্গুতে ৫০ জনের প্রাণহানি লতিফ সিদ্দিকী গ্রেপ্তার আমরা বাংলাদেশের প্রধানমন্ত্রীর সফরের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি: দীনেশ ত্রিবেদী মার্কিন হামলার জবাবে ইরানের ব্যাপক পাল্টা আঘাত রাজধানীর ৫০টি স্পটে অটোমেটিক ট্রাফিক লাইন ব্যবস্থা চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর পিরোজপুরে পূবালী ব্যাংক পিএলসি এর ‘ক্যাশলেস পিরোজপুর’ কার্যক্রম ও ডিজিটাল ব্যাংকিং সেবার উদ্বোধন ভাঙা হচ্ছে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের অসম্পূর্ণ ভাস্কর্য,পরিবারের ক্ষোভ পিতার শেষ বিদায়েও আড়ালেই মোজতবা
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

মাধ্যমিক শিক্ষা জাতীয় করনের দাবীতে পিরোজপুরে সংবাদ সম্মেলন

পিরোজপুর জেলা প্রতিনিধি
Update : সোমবার, ২৬ জুন, ২০২৩, ৫:৪৫ অপরাহ্ন

পিরোজপুর প্রতিনিধি : মাধ্যমিক শিক্ষা জাতীয় করনের দাবীতে পিরোজপুরে সংবাদ সম্মেলন করেছে শিক্ষক সংগঠন বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ)। আজ সোমবার দুপুরে পিরোজপুর প্রেসক্লাব মিলনায়তনে শিক্ষক সংগঠন বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) এর আয়োজনে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা সংগ্রাম কমিটির আহবায় আলমগীর হোসেন।

লিখিত বক্তব্যে তিনি জানান, দেশের সিংহ ভাগ শিক্ষা প্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে এমপিওভুক্ত বেসরকারী শিক্ষক কর্মচারী দ্বারা। পরিতাপের বিষয় হচ্ছে এমপিও ভুক্ত শিক্ষকগণ মাত্র ১০ হাজার টাকা বাড়ি ভাড়া, ২৫ শতাংশ উৎসব ভাতা এবং ৫০০ টাকা চিকিৎসা ভাতা পায়। অতচ এই কারিকুলামের অধীনএকই সিলেবাস, একই একাডেমিক সময়সূচী, একই প্রশ্নপত্র প্রনয়ন, একই উত্তরপত্র মূল্যায়ন কাজে নিয়জিত থেকেও আর্থিক সুবিধার ক্ষেত্রে সরকারী বেসরকারী শিক্ষক কর্মচারীদের মধ্যে পাহাড় সমান বৈষম্য। আমরা বিশ^াস করি স্মার্ট বাংলাদেশ গড়তে হলে শিক্ষকদের অগ্রাধিকার দিতে হবে। স্মার্ট শিক্ষক ও দক্ষ মানবসম্পদ পেতে হলে শিক্ষায় বিনিয়োগ বৃদ্ধিসহ মাধ্যমিক শিক্ষ জাতীয়করনের কোন বিকল্প নেই। তাই মাধ্যমিক শিক্ষ জাতীয়করনের দাবী আদায়ে সার্বিক সহযোগীতা কামনা করছি।

এছাড়াও উপস্থিত ছিলেন শিক্ষক সংগঠন বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) এর সভাপতি সুখরঞ্জন বেপারী, সাধারণ সম্পাদক মো: নজরুল ইসলাম মৃধা, সাংগঠনিক সম্পাদক মো: মনিরুজ্জামান, শিক্ষক সংগঠন বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) সদর উপজেলার সাধারণ সম্পাদক শাহ আলম, প্রধান শিক্ষক কিরণ চন্দ্র, মিজানুর রহমান। এসময় প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host