মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১২:১০ অপরাহ্ন
শিরোনাম
লালমনিরহাট জেলা সহ ৬ জেলায় সার ডিলারের নিয়োগের অনিয়মের অভিযোগ ঝিনাইদহের ব্যবসায়ী সুলতান হত্যা মামলার প্রধান আসামী চঞ্চল আশুলিয়া থেকে ১৩ বছর পর গ্রেপ্তার তাহসিফ সৌরির মরদেহ উদ্ধার: নানা প্রশ্ন সরকার বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের পাশে রয়েছে: প্রধানমন্ত্রী শৈলকুপায় ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত মাদক সমাজ ও রাষ্ট্রের ভবিষ্যৎ অন্ধকার করে দিচ্ছে: জাহান্দার আলী মিয়া এমপি আদালতে বিচারকের সামনে আইনজীবীদের দুই পক্ষের হাতাহাতি কুড়িগ্রামের উলিপুরে এনসিপি নেতার বিরুদ্ধে বিরোধপূর্ণ জায়গা ক্রয়ের অভিযোগ ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৯ জনের আদিতমারীতে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ে অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

প্রধানমন্ত্রীকে কটুক্তি করে ফেসবুকে পোষ্ট এর প্রতিবাদে রাস্তায় বাস-মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন

পিরোজপুর জেলা প্রতিনিধি
Update : রবিবার, ১১ জুন, ২০২৩, ৬:০০ অপরাহ্ন

পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুরে জেলা বাস মালিক সমিতির সহ-সভাপতি আব্দুর রহমান মল্লিকের বিরুদ্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটুক্তির প্রতিবাদে মানবন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার দুপুরে জেলার নতুন বাস স্ট্যান্ড সড়কে জেলা বাস-মিনিবাস-কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের আয়োজনে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে জেলা বাস-মিনিবাস-কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি হান্নান শেখের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান ফুলু, জেলা শ্রমিকলীগের সভাপতি মজনু তালুকদার, জেলা বাস ও মিনিবাস মালিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক বাবুল হালদার, জেলা বাস ও মিনিবাস মালিক সমিতির সদস্য হাসান শিকদারসহ জেলা বাস ও মিনিবাস মালিক সমিতি এবং বাস-মিনিবাস-কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের অন্যন্যরা।

এসময় বক্তারা বলেন, জেলা বাস মালিক সমিতির সহ-সভাপতি ও জেলা কৃষক দলের সহ-সভাপতি আব্দুর রহমান মল্লিক প্রধানমন্ত্রীকে কটুক্তি করে কথা বলে এবং নিজের ফেইজবুক ওয়ালে স্ট্যাটাস শেয়ার করে। এর আগে সে বর্তমান সভাপতি জসিম উদ্দিন খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এক বিশেষ সাধারণ সভায় সরকার বিরোধী বক্তব্য দেয়। এমন ব্যাক্তিকে নিয়ে গড়ে তোলা কমিটি বিলুপ্ত ঘোষনা করে তাকে দ্রুত সময়ে আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করতে হবে।

উল্লেখ্য, চলতি বছরের ৩ জুন পিরোজপুরে জেলা বাস মালিক সমিতির সহ-সভাপতি আব্দুর রহমান মল্লিক তার নিজের ফেইজবুক ওয়ালে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটুক্তি করা একটি ভিডিও শেয়ার করেন। এতে তিনি জেলা বাস মালিক সমিতি সহ বিভিন্ন জায়গায় সমালোচিত হন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host