শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন
শিরোনাম
লালমনিরহাট জেলা সহ ৬ জেলায় সার ডিলারের নিয়োগের অনিয়মের অভিযোগ ঝিনাইদহের ব্যবসায়ী সুলতান হত্যা মামলার প্রধান আসামী চঞ্চল আশুলিয়া থেকে ১৩ বছর পর গ্রেপ্তার তাহসিফ সৌরির মরদেহ উদ্ধার: নানা প্রশ্ন সরকার বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের পাশে রয়েছে: প্রধানমন্ত্রী শৈলকুপায় ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত মাদক সমাজ ও রাষ্ট্রের ভবিষ্যৎ অন্ধকার করে দিচ্ছে: জাহান্দার আলী মিয়া এমপি আদালতে বিচারকের সামনে আইনজীবীদের দুই পক্ষের হাতাহাতি কুড়িগ্রামের উলিপুরে এনসিপি নেতার বিরুদ্ধে বিরোধপূর্ণ জায়গা ক্রয়ের অভিযোগ ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৯ জনের আদিতমারীতে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ে অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

পিরোজপুরে পুলিশের বাঁধা উপেক্ষা করে জেলা বিএনপির সমাবেশ

পিরোজপুর জেলা প্রতিনিধি
Update : শনিবার, ২৭ মে, ২০২৩, ১:১৬ অপরাহ্ন

পিরোজপুর প্রতিনিধি : দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বিদ্যুতের লোডশেডিং, দুর্নীতির প্রতিবাদে ১০ দফা বাস্তবায়নের দাবিতে পিরোজপুরে পুলিশের বাঁধার মুখে সমাবেশ করেছে জেলা বিএনপি। আজ শুক্রবার সকাল সাড়ে ১০ টায়  কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা বিএনপি আয়োজনে শহরের বিএনপির কার্যালয়ের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শুরুর আগে জেলার বিএনপির নেতা কর্মীদের পুলিশ সামবেশে আসতে বাঁধা দেয়।

পরে পুলিশের বাঁধার উপেক্ষা করে দলীয় কার্যালয়ের সমানে জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ আলমগীর হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সভাপতি গাজী নুরুজ্জামান বাবুল, কেন্দ্রীয় কমিটির সদস্য এলিজা জামান, সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক এমদাদুল হক মাসুদ, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন কুমার সহ বিএনপি ও অঙ্গদলের নেতৃবৃন্দ।

এ সময় বক্তারা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে এবং তারেক রহমানকে দেশে ফিরে আসতে দিতে হবে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বিদ্যুতের লোডশেডিং, দুর্নীতির প্রতিবাদে ১০ দফা বাস্তবায়নের দাবি মানতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host