শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১০:১৯ অপরাহ্ন
শিরোনাম
লালমনিরহাট জেলা সহ ৬ জেলায় সার ডিলারের নিয়োগের অনিয়মের অভিযোগ ঝিনাইদহের ব্যবসায়ী সুলতান হত্যা মামলার প্রধান আসামী চঞ্চল আশুলিয়া থেকে ১৩ বছর পর গ্রেপ্তার তাহসিফ সৌরির মরদেহ উদ্ধার: নানা প্রশ্ন সরকার বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের পাশে রয়েছে: প্রধানমন্ত্রী শৈলকুপায় ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত মাদক সমাজ ও রাষ্ট্রের ভবিষ্যৎ অন্ধকার করে দিচ্ছে: জাহান্দার আলী মিয়া এমপি আদালতে বিচারকের সামনে আইনজীবীদের দুই পক্ষের হাতাহাতি কুড়িগ্রামের উলিপুরে এনসিপি নেতার বিরুদ্ধে বিরোধপূর্ণ জায়গা ক্রয়ের অভিযোগ ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৯ জনের আদিতমারীতে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ে অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

পিরোজপুরে ভূমি সেবা সপ্তাহের শুভ উদ্বোধন

পিরোজপুর জেলা প্রতিনিধি
Update : সোমবার, ২২ মে, ২০২৩, ৬:৩০ অপরাহ্ন

পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুরে ভূমি সেবা সপ্তাহের শুভ  উদ্বোধন ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকাল সাড়ে দশটা জেলা প্রশাসন ও উপজেলা ভূমি অফিসের আয়োজনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ সাব্বির সাজ্জাদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ আমিনুল ইসলাম, সদর উপজেলা ভূমি কর্মকর্তা (সহকারী কমিশনার ভূমি) মোহাম্মদ গোলাম মোস্তফা, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার গৌতম রায় চৌধুরী, পিরোজপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এস এম তানভীর আহমেদ প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্প, স্মার্ট ভূমি সেবা, স্মার্ট ভূমি রেকর্ড ও ম্যাপ সেবা, নামজারি ব্যবস্থা, ই-নামজারীর সরলীকৃত ধাপ সহ সকল ধরনের ভূমি সেবা  দ্রুত জনগণের দোরগোড়ায় পৌঁছে দিয়েছে বর্তমান সরকার।

এ সময় ভান্ডারিয়ার ভেরি বাঁধ প্রকল্পের ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্থ ২৩ জনকে ১ কোটি ২৬ লাখ ৬০ হাজার ৯৬৮ টাকার চেক বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host