শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
শিরোনাম
লালমনিরহাট জেলা সহ ৬ জেলায় সার ডিলারের নিয়োগের অনিয়মের অভিযোগ ঝিনাইদহের ব্যবসায়ী সুলতান হত্যা মামলার প্রধান আসামী চঞ্চল আশুলিয়া থেকে ১৩ বছর পর গ্রেপ্তার তাহসিফ সৌরির মরদেহ উদ্ধার: নানা প্রশ্ন সরকার বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের পাশে রয়েছে: প্রধানমন্ত্রী শৈলকুপায় ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত মাদক সমাজ ও রাষ্ট্রের ভবিষ্যৎ অন্ধকার করে দিচ্ছে: জাহান্দার আলী মিয়া এমপি আদালতে বিচারকের সামনে আইনজীবীদের দুই পক্ষের হাতাহাতি কুড়িগ্রামের উলিপুরে এনসিপি নেতার বিরুদ্ধে বিরোধপূর্ণ জায়গা ক্রয়ের অভিযোগ ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৯ জনের আদিতমারীতে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ে অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

পিরোজপুরে ভূয়া দরখাস্ত দিয়ে হয়রানির অভিযোগে শিক্ষকের সংবাদিক সম্মেলন

পিরোজপুর জেলা প্রতিনিধি
Update : শনিবার, ১৩ মে, ২০২৩, ৬:১৮ অপরাহ্ন

পিরোজপুর প্রতিনিধি: ভূয়া দরখস্ত দিয়ে হয়রানির অভিযোগ সংবাদ সম্মেলন করেছে পিরোজপুর টাউন মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো: নজরুল ইসলাম মৃধা। আজ শুক্রবার বেলা ১১টায় পিরোজপুর প্রেসক্লাব মিলনায়তনে এক সাংবাদিক সম্মেলনে এ অভিযোগ করেন তিনি।
লিখিত অভিযোগে তিনি জানান, কোভিট-১৯ এর কারণে শিক্ষাবোর্ড প্রায় দুই বছর বিদ্যালয়ের কোন কমিটি গঠনের অনুমোদন দেয়নি। যার ফলে এ বিদ্যালয়ে এডহক কমিটি গঠন করা হয়। এরই মধ্যে এ বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি দেয়া হয়। সে অনুযায়ী তিনি একজন প্রার্থী হিসেবে আবেদন করেন। এদিকে ম্যানেজিং কমিটিতে সভাপতি হতে না পেরে এক ব্যাক্তি তার উপর ক্ষিপ্ত হয়ে মিথ্যা অভিযোগ দিয়েছেন বলে তিনি দাবি করেন। তিনি আরো বলেন, ছাত্র জীবনে তিনি সাফা ডিগ্রি কলেজে কোন দিন অধ্যায়ন না করলেও সেখানে ছাত্রদলের রাজনীতিতে জড়িত ছিলেন বলে সংশ্লিষ্ট বিভাগের মন্ত্রীসহ একাধিক দপ্তরে তার বিরুদ্ধে ভূয়া দরখাস্ত দেয়া হয়। এমনকি টাকার বিনিময়ে তিনি প্রধান শিক্ষক হতে যাচ্ছেন বলেও মিথ্যা অভিযোগ করা হয়।

নজরুল ইসলামের বিরুদ্ধে লিখিত অভিযোগের বিষয়ে উল্লেখিত দরখাস্তকারী জেলা শহর পিরোজপুরের খুমরিয়া এলাকার বাসিন্দা মৃত রসুল সিকদারের পুত্র সিকদার চাঁন এর সাথে যোগাযোগ করা হলে তিনি দরখাস্ত দেয়ার বিষয়টি অস্বিকার করে বলেন, এই দরখাস্তের স্বাক্ষর আমার না এবং আমি এ ধরণের কোন দরখাস্ত দেয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host