মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
সরকার বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের পাশে রয়েছে: প্রধানমন্ত্রী শৈলকুপায় ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত মাদক সমাজ ও রাষ্ট্রের ভবিষ্যৎ অন্ধকার করে দিচ্ছে: জাহান্দার আলী মিয়া এমপি আদালতে বিচারকের সামনে আইনজীবীদের দুই পক্ষের হাতাহাতি কুড়িগ্রামের উলিপুরে এনসিপি নেতার বিরুদ্ধে বিরোধপূর্ণ জায়গা ক্রয়ের অভিযোগ ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৯ জনের আদিতমারীতে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ে অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত ঝিনাইদহে দৈনিক রানার পত্রিকার ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন শৈলকুপায় স্কুল শিক্ষার্থীদের স্বপ্নের চিঠির বক্স উদ্বোধন রুশ হামলায় নিহত ৭৮: যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ জেলেনস্কির
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

পিরোজপুরে বাস মালিক সমিতির দুর্নীতির অনিয়ম ও চাঁদাবাজির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

পিরোজপুর জেলা প্রতিনিধি
Update : মঙ্গলবার, ৯ মে, ২০২৩, ৫:০৬ অপরাহ্ন

পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুর জেলা বাস,মিনিবাস, কোচ ও মাইক্রোবাস মালিক সমিতির সভাপতির বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে শ্রমিক ইউনিয়ন। আজ মঙ্গলবার দুপুরে শহরের বাস টার্মিনাল থেকে জেলা বাস-মিনিবাস-কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি মো: হান্নান শেখ এর নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পথ সভায় মিলিত হয়।
মিছিল পরবর্তি বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন জেলা বাস-মিনিবাস-কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি মো: হান্নান শেখ সহ নেতৃবৃন্দ।

এ সময় বক্তারা বলেন, পিরোজপুর জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস মালিক সমিতিতে বর্তমানে জামায়াত-বিএনপির লোকদের অগ্রাধিকার দেয়া হচ্ছে। জেলার বিভিন্ন সড়কে রোটেশনের নামে বাস মালিকদের কাছ থেকে অবৈধ ভাবে চাঁদ নেয়া হচ্ছে। এছাড়াও সমিতির বিভিন্ন কার্যক্রমে নানা অনিয়ম ও দুর্নীতি করা হচ্ছে। বাসস্টান্ডে জামায়াত-বিএনপির আখড়া খানায় পরিতন করেছে মালিক সমিতর নেতৃবৃন্দ।

তবে এ ব্যাপারে মোবাইল ফোনে ফোন করেও জেলা বাস মিনিবাস মালিক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকের কোন বক্তব্য পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host