রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন
শিরোনাম
নতুন কুঁড়ি স্পোর্টসে জাতীয় পর্যায়ে শৈলকুপার তিন কিশোরীর সাফল্য অপরাধ প্রতিরোধে সচেতনতা গড়ে তুলতে পিরোজপুরে র‍্যাব-৮-এর টাউন হল সভা ডেঙ্গুতে ৫০ জনের প্রাণহানি লতিফ সিদ্দিকী গ্রেপ্তার আমরা বাংলাদেশের প্রধানমন্ত্রীর সফরের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি: দীনেশ ত্রিবেদী মার্কিন হামলার জবাবে ইরানের ব্যাপক পাল্টা আঘাত রাজধানীর ৫০টি স্পটে অটোমেটিক ট্রাফিক লাইন ব্যবস্থা চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর পিরোজপুরে পূবালী ব্যাংক পিএলসি এর ‘ক্যাশলেস পিরোজপুর’ কার্যক্রম ও ডিজিটাল ব্যাংকিং সেবার উদ্বোধন ভাঙা হচ্ছে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের অসম্পূর্ণ ভাস্কর্য,পরিবারের ক্ষোভ পিতার শেষ বিদায়েও আড়ালেই মোজতবা
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

পিরোজপুরে বাস মালিক সমিতির নানা দুর্নীতির বিরুদ্ধে জেলা যুবলীগ ও ছাত্রলীগের বিক্ষোভ

পিরোজপুর জেলা প্রতিনিধি
Update : বৃহস্পতিবার, ৪ মে, ২০২৩, ১০:৫২ পূর্বাহ্ন

পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুর জেলা বাস,মিনিবাস, কোচ ও মাইক্রোবাস মালিক সমিতির সভাপতির বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এবং সমিতির সভায় “বাংলাদেশ জিন্দাবাদ” শ্লোগান দেয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা যুবলীগ ও জেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ। আজ বুধবার দুপুরে শহরের টাউন ক্লাব সড়ক থেকে বিক্ষোভ মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বঙ্গবন্ধু চত্ত্বরে গিয়ে শেষ হয়।

এ সময় সমাবেশে বক্তব্য রাখেন জেলা যুবলীগের সভাপতি আক্তারুজ্জামান ফুলু, জেলা ছাত্রলীগের সভাপতি অনিরুজ্জামান অনিক, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইফতেখার আহমেদ সজল সহ জেলা যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা বলেন, পিরোজপুর জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস মালিক সমিতিতে বর্তমানে জামায়াত-বিএনপির লোকদের অগ্রাধিকার দেয়া হচ্ছে। জেলার বিভিন্ন সড়কে রোটেশনের নামে বাস মালিকদের কাছ থেকে অবৈধ ভাবে  চাঁদ নেয়া হচ্ছে। এছাড়াও সমিতির বিভিন্ন কার্যক্রমে নানা অনিয়ম ও দুর্নীতি করা হচ্ছে। বর্তমানে সমিতির সভাপতি মো: জসীম উদ্দীন খানের পরিবারের প্রায় সকল সদস্য বিএনপির রাজনীতির সাথে জড়িত। তাই তিনি বাসস্টান্ডে জামায়াত-বিএনপির আখড়ার পরিতন করেছে।

তবে এ ব্যাপারে বার বার মোবাইল ফোনে ফোন করেও জেলা বাস মিনিবাস মালিক সমিতির সভাপতি মো: জসীম উদ্দীন খানের সাথে কথা বলা সম্ভব হয়নি। তিনি ফোন রিসিভ করেননি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host