বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন
শিরোনাম
সরকার বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের পাশে রয়েছে: প্রধানমন্ত্রী শৈলকুপায় ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত মাদক সমাজ ও রাষ্ট্রের ভবিষ্যৎ অন্ধকার করে দিচ্ছে: জাহান্দার আলী মিয়া এমপি আদালতে বিচারকের সামনে আইনজীবীদের দুই পক্ষের হাতাহাতি কুড়িগ্রামের উলিপুরে এনসিপি নেতার বিরুদ্ধে বিরোধপূর্ণ জায়গা ক্রয়ের অভিযোগ ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৯ জনের আদিতমারীতে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ে অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত ঝিনাইদহে দৈনিক রানার পত্রিকার ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন শৈলকুপায় স্কুল শিক্ষার্থীদের স্বপ্নের চিঠির বক্স উদ্বোধন রুশ হামলায় নিহত ৭৮: যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ জেলেনস্কির
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

মাদারীপুরে অধিকমূল্যে ফ্যান বিক্রির দায়ে ৪ দোকানীকে ৪৮ হাজার টাকা জরিমানা

পিরোজপুর জেলা প্রতিনিধি
Update : বুধবার, ১৯ এপ্রিল, ২০২৩, ১০:২৮ পূর্বাহ্ন

সুজন হোসেন রিফাত , প্রতিনিধি মাদারীপুর : মাদারীপুরে অধিকমূল্যে ফ্যান বিক্রির দায়ে ৪টি ইলেকট্রনিক্স দোকানীকে ৪৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার দুপুরে মাদারীপুর শহরের পুরানবাজারে এই অভিযান করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মাদারীপুরের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদাউস জানান, প্রচন্ড গরমে ফ্যান ও চার্জার ফ্যানের ব্যাপক চাহিদা বেড়েছে। এজন্য গত এক সপ্তাহে দোকানগুলোতে ক্রেতাদের ভীড়ও বাড়ছে। এই সুযোগে অসাধু কিছু ব্যবসায়ী বাড়তি দামে ফ্যান বিক্রি করছে ক্রেতাদের এমন অভিযোগে শহরের পুরানবাজার এলাকায় অভিযান চালানো হয়। এ সময় খান ইলেকট্রনিক্সকে ৩০ হাজার টাকা, নিতু ইলেকট্রনিক্সকে ৫ হাজার, ঢাকা ইলেকট্রিককে ৮ হাজার ও জয় ইলেকট্রনিক্সকে ৫ হাজার টাকা জরিমানা করেন। এছাড়া অন্য দোকানীও সতর্ক করা হয়েছে। বেশি দামে কোন পণ্য বিক্রি করলে তাদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনার কথাও জানান তিনি। অভিযানে জেলা কৃষি বিপণন কর্মকর্তা বাবুল হোসেন ও মাদারীপুর র‌্যাব-৮ ক্যাম্পের সদস্যরা অংশ নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host