রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন
শিরোনাম
নতুন কুঁড়ি স্পোর্টসে জাতীয় পর্যায়ে শৈলকুপার তিন কিশোরীর সাফল্য অপরাধ প্রতিরোধে সচেতনতা গড়ে তুলতে পিরোজপুরে র‍্যাব-৮-এর টাউন হল সভা ডেঙ্গুতে ৫০ জনের প্রাণহানি লতিফ সিদ্দিকী গ্রেপ্তার আমরা বাংলাদেশের প্রধানমন্ত্রীর সফরের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি: দীনেশ ত্রিবেদী মার্কিন হামলার জবাবে ইরানের ব্যাপক পাল্টা আঘাত রাজধানীর ৫০টি স্পটে অটোমেটিক ট্রাফিক লাইন ব্যবস্থা চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর পিরোজপুরে পূবালী ব্যাংক পিএলসি এর ‘ক্যাশলেস পিরোজপুর’ কার্যক্রম ও ডিজিটাল ব্যাংকিং সেবার উদ্বোধন ভাঙা হচ্ছে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের অসম্পূর্ণ ভাস্কর্য,পরিবারের ক্ষোভ পিতার শেষ বিদায়েও আড়ালেই মোজতবা
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

ব্যবসায়ীদের হাহাকার চারিদিকে কান্নার রোল

Reporter Name
Update : মঙ্গলবার, ৪ এপ্রিল, ২০২৩, ১১:৫৮ পূর্বাহ্ন

ভয়াবহ আগুনে পুড়ে ছাই বঙ্গবাজার। আশপাশের মার্কেটগুলোও পুড়ছে। এনেক্সকো টাওয়ার, মহানগর, বরিশাল প্লাজাও দাউ দাউ করে জ্বলছে। বাতাসের কারণে আগুনের ব্যাপকতা বাড়ছে। মহানগর মার্কেটের পাশ ঘেঁষে আগুন পুলিশ হেডকোয়ার্টার্সের দিকে আসছে। ভেতর থেকে পানি ছিটিয়ে নিয়ন্ত্রণের চেষ্টা করছে ফায়ার সার্ভিস। আগুনের তীব্রতা এত ভয়াবহ যে, আকাশের মেঘে আগুনের ধোঁয়া মিশে একাকার।

রাস্তায় নির্বাক হয়ে আগুনের ভয়াবহতা দেখছেন ব্যবসায়ীরা। এনেক্সকো ও মহানগর মার্কেট থেকে কেউ কেউ সামান্য মালামাল সরাতে পেরেছেন। তবে এখন সেই মার্কেটগুলোও পুড়ছে। তিনি বলেন, আগুনের খবর পেয়ে সাতটার দিকে এসেছি।

এসে দেখি পাশের মার্কেটে আগুন। আসার পর বঙ্গ মার্কেটে আগুন লাগতে দেখেছি। তখন সামান্য মাল সরাতে পেরেছি। এরপর এনেক্সকো মার্কেটেও লেগে যায়। নারী ও শিশুদের জামাকাপড়ের ২টা দোকান সাইফুল ইসলামের। তিনি বলেন, ৮ টায় এসে দেখি বঙ্গ মার্কেট পুড়ে শেষ। আমাদের গোডাউনে সব মাল থাকে। বঙ্গতে গোডাউন। ওগুলো কেউ বের করতে পারে নাই। সব পুড়ে গেছে। দোকান একটু একটু বের করতে পেরেছিলাম। এখন দোকান পুড়েই ছাই। ফায়ার সার্ভিস অনেক চেষ্টা করছে। কিন্তু পানি নাই। আগুন সব দিকে ছড়িয়ে যাচ্ছে। ভ্যানে করে বস্তাভর্তি জামাকাপড় সরাচ্ছিলেন গাড়ি চালক শাহ আলম। তিনি বলেন, মহানগর মার্কেট থেকে কিছুটা মাল সরানো গেছে। এখন এটাও পুড়ছে। আগুনে সব শেষ। বঙ্গবাজারে ২টা ও এনেক্সকো টাওয়ারে ১টি শাড়ির দোকান ছিলো সাইদুর রহমানের। এখন সব আগুনে দাউ দাউ করে জ্বলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host