বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন
শিরোনাম
সরকার বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের পাশে রয়েছে: প্রধানমন্ত্রী শৈলকুপায় ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত মাদক সমাজ ও রাষ্ট্রের ভবিষ্যৎ অন্ধকার করে দিচ্ছে: জাহান্দার আলী মিয়া এমপি আদালতে বিচারকের সামনে আইনজীবীদের দুই পক্ষের হাতাহাতি কুড়িগ্রামের উলিপুরে এনসিপি নেতার বিরুদ্ধে বিরোধপূর্ণ জায়গা ক্রয়ের অভিযোগ ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৯ জনের আদিতমারীতে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ে অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত ঝিনাইদহে দৈনিক রানার পত্রিকার ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন শৈলকুপায় স্কুল শিক্ষার্থীদের স্বপ্নের চিঠির বক্স উদ্বোধন রুশ হামলায় নিহত ৭৮: যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ জেলেনস্কির
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

পিরোজপুরে ১৬ তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালন

পিরোজপুর জেলা প্রতিনিধি
Update : সোমবার, ৩ এপ্রিল, ২০২৩, ১০:৫১ পূর্বাহ্ন

পিরোজপুর প্রতিনিধি :  “রূপান্তরের অভিযাত্রায় সবার জন্য নিউরোবান্ধব অন্তর্ভুক্তিমূলক বিশ্বগঠন” প্রতিপাদ্য নিয়ে পিরোজপুরে ১৬ তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস – ২০২৩ উদযাপন করেছে জেলা প্রশাসন। এ উপলক্ষে আজ রোববার সকালে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় এক আলোচনা সভা ও সভা পরবর্তী হুইল চেয়ার বিতরণ করা হয়েছে।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান।  বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান, সিভিল সার্জন হাসনাত ইউসুফ জাকী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনিরা পারভীন।
এ সময় বক্তারা বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক বাণীতে জানিয়েছেন, অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন শিশু-কিশোরদের সম্ভাবনাগুলোকে চিহ্নিত করে সঠিক পরিচর্যা, শিক্ষা, প্রশিক্ষণ ও স্নেহ-ভালোবাসা দিয়ে মানবিক পরিবেশে গড়ে তোলা হলে তারাও পরিবার, সমাজ ও রাষ্ট্রের সম্পদ হিসেবে গড়ে উঠবে।
আলোচনা সভা শেষে পাঁচজন প্রতিবন্ধীকে পাঁচটি হুইল চেয়ার বিতরণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুর রহমান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host