বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন
শিরোনাম
হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু শিল্পকারখানায় আগামীকাল থেকে গ্যাস ও বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে-প্রধানমন্ত্রী সরকারকে সহযোগিতা না করে লংমার্চের নামে লংড্রাইভ করছে জামায়াত- রাশেদ খাঁন লালমনিরহাট জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত দুই মাসে ভারতে বাংলাদেশের রপ্তানি বেড়েছে ৭.৬৭ শতাংশ মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে বিতণ্ডা, এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ৯ মৃত্যু শৈলকুপায় অবৈধ ভাবে পাচারের সময় ১হাজার কেজি সার জব্দ করে কৃষকদের মাঝে বিতরণ হরিণাকুণ্ডুতে পতিত পুকুর থেকে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার সাভারে পুলিশ হত্যার ঘটনায় ১ জন গ্রেপ্তার
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

পত্নীতলায় মোটরসাইকেলে আগুন দিল যুবকেরা

শামীম আক্তার চৌধুরী প্রিন্স, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি
Update : রবিবার, ২ এপ্রিল, ২০২৩, ৬:৪১ অপরাহ্ন

শামীম আক্তার চৌধুরী প্রিন্স, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি – পত্নীতলায় গত শুক্রবার সন্ধ্যায় আমন্ত্র বাজারে একটি মোটরসাইকেলের ধাক্কায় শিশু আহত হলে স্থানীয় কিছু যুবক উক্ত মোটরসাইকেলটি পুড়িয়ে দেয়। এ ঘটনায় মোটরসাইকেল আরোহী রুবেল হোসেন পত্নীতলা থানায় লিখিত একটি অভিযোগ দায়ের করে।

থানায় অভিযাগ সুত্রে জানা গেছে উপজেলা শিহাড়া ইউপির আমন্ত এলাকার জনৈক রুবেল হোসেন ও তার মা মর্জিনা বেগম মোটরসাইকেল যোগে আমন্ত কাঁচা বাজারের সামনে রাস্তায় একটি বাচ্চা রাস্তা পারা-পারের সময় তার মোটরসাইকেল সাথে ধাক্কা লাগে। এ সময় স্থানীয় কিছু যুবক রাসেল হক, মাসুদ রানা ও হাসান এর নেতৃত্বে আরো কয়েকজন উক্ত রুবেল হোসেনকে আটকিয়ে গালাগালি শুরু করে, পরে এলোপাতাড়ী ভাবে কিল, ঘুষি ও লাথি মেরে আহত করে এবং মোটরসাইকেলটিতে আগুন ধরিয়ে দেয়। এসময় রুবেল হোসেন ও তার মার চিৎকারে এবং আগুন জ্বলতে দেখে স্থানীয় লোকজন এগিয়ে আসলে তারা পালিয়ে যায়।

এব্যাপারে তদন্তকারী কর্মকর্তা পত্নীতলা থানার এসআই রমজান আলীর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান এ বিষয়ে রুবেল হোসেন থানায় একটি অভিযোগ দায়ের করেছে, বিষয়টি তদন্তাধীন রয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host