সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
নতুন কুঁড়ি স্পোর্টসে জাতীয় পর্যায়ে শৈলকুপার তিন কিশোরীর সাফল্য অপরাধ প্রতিরোধে সচেতনতা গড়ে তুলতে পিরোজপুরে র‍্যাব-৮-এর টাউন হল সভা ডেঙ্গুতে ৫০ জনের প্রাণহানি লতিফ সিদ্দিকী গ্রেপ্তার আমরা বাংলাদেশের প্রধানমন্ত্রীর সফরের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি: দীনেশ ত্রিবেদী মার্কিন হামলার জবাবে ইরানের ব্যাপক পাল্টা আঘাত রাজধানীর ৫০টি স্পটে অটোমেটিক ট্রাফিক লাইন ব্যবস্থা চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর পিরোজপুরে পূবালী ব্যাংক পিএলসি এর ‘ক্যাশলেস পিরোজপুর’ কার্যক্রম ও ডিজিটাল ব্যাংকিং সেবার উদ্বোধন ভাঙা হচ্ছে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের অসম্পূর্ণ ভাস্কর্য,পরিবারের ক্ষোভ পিতার শেষ বিদায়েও আড়ালেই মোজতবা
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

সাংবাদিক শামসের মুক্তি দাবিতে মহাসড়ক অবরোধ

Reporter Name
Update : শুক্রবার, ৩১ মার্চ, ২০২৩, ৫:২৮ অপরাহ্ন

ঢাকার সাভারে সাংবাদিক শামসুজ্জামানের মুক্তি, তার বিরুদ্ধে দায়েরকৃত মামলার প্রত্যাহার ও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।শুক্রবার (৩১  মার্চ) বিকেল ৩টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে সড়ক অবরোধ করেন অর্ধশতাধিক শিক্ষার্থী। এ সময় মহাসড়কের উভয় পাশে কয়েক কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়।এর আগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মুরাদ চত্বর থেকে বিক্ষোভ মিছিল নিয়ে বের হন শিক্ষার্থীরা। পরে তারা সড়কে এসে বসে পড়েন। এসময় বিক্ষোভ আন্দোলনে সাংবাদিক শামসুজ্জামানের নিঃশর্ত মুক্তির দাবি জানান তারা। পরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের আশ্বাসে প্রায় এক ঘণ্টা পর বিকাল পৌনে ৪টার দিকে শিক্ষার্থীরা সড়ক থেকে চলে গেলে যানচলাচল স্বাভাবিক হয়।সাধারণ শিক্ষার্থীরা জানান, সাংবাদিক শামসুজ্জামান  সাবেক শিক্ষার্থী। গত ২৬ মার্চ বর্তমান পরিস্থিতি নিয়ে প্রতিবেদন করায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এমনকি তার জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানো হয়েছে। আমরা তার নিঃশর্ত মুক্তি দাবি করছি।রোববারের (২ এপ্রিল) মধ্যে সাংবাদিক শামসকে মুক্তি দেয়া না হলে বৃহত্তর আন্দোলনের হুশিয়ারী দেন শিক্ষার্থীরা।এদিকে সাধারণ শিক্ষার্থীদের অবরোধের পরেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা হলুদ সাংবাদিকতার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল বের করেন। পরে মিছিলটি ডেইরি গেটে এসে শেষ হলে তারা প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানের কুশপুত্তালিকা দাহ করেন। সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক জানান, বিকেলে জাবি শিক্ষার্থীরা ঢাকা-আরিচা মহাসড়কে অবস্থান নিয়েছিলেন। অল্প সময় পরেই তারা সড়ক ছেড়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host