বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন
শিরোনাম
সরকার বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের পাশে রয়েছে: প্রধানমন্ত্রী শৈলকুপায় ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত মাদক সমাজ ও রাষ্ট্রের ভবিষ্যৎ অন্ধকার করে দিচ্ছে: জাহান্দার আলী মিয়া এমপি আদালতে বিচারকের সামনে আইনজীবীদের দুই পক্ষের হাতাহাতি কুড়িগ্রামের উলিপুরে এনসিপি নেতার বিরুদ্ধে বিরোধপূর্ণ জায়গা ক্রয়ের অভিযোগ ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৯ জনের আদিতমারীতে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ে অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত ঝিনাইদহে দৈনিক রানার পত্রিকার ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন শৈলকুপায় স্কুল শিক্ষার্থীদের স্বপ্নের চিঠির বক্স উদ্বোধন রুশ হামলায় নিহত ৭৮: যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ জেলেনস্কির
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

পিরোজপুরে নানা অয়োজনে পালিত হচ্ছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস

পিরোজপুর জেলা প্রতিনিধি
Update : রবিবার, ২৬ মার্চ, ২০২৩, ৫:৩১ অপরাহ্ন

পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুরে যথাযোগ্য মর্যাদায় নানা আয়োজনে উদযাপিত হচ্ছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। এ উপলক্ষে আজ রোববার সকাল ৬ টায় শহরের ভাগিরথি চত্তরে স্থানীয় মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে¢ ৩১ বার তোপধ্বনী শেষে পুষ্পস্তবক অর্পণ এর মধ্য দিয়ে বীর শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান, পিরোজপুর পৌরসভার মেয়র হাবিবুর রহমান মালেক, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাড. কানাই লাল বিশ্বাস, জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক জিয়াউল আহসান গাজী সহ জেলা মুক্তিযোদ্ধা সংসদ, জেলা আওয়ামীলীগ, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন সহ সর্বস্তরের মানুষ।

পরে সকাল ৮ টায় জেলা ষ্টেডিয়ামে জাতীয় পতাকা উত্তোলন এবং কুচকাওয়াজে সালাম গ্রহণ করেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার। এ সময় পুলিশ, আনসার ও ভিডিপি, জেল পুলিশ, গার্লস ইন স্কাউটস সদস্যরা কুচকাওয়াজে অংশ গ্রহণ করেন।

এ ছাড়া দিনব্যাপী যথাযোগ্য মর্যাদায় দিবসটি উৎযাপনের লক্ষে জেলা প্রশাসন বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে বলে জানান জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host