সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৭:২২ পূর্বাহ্ন
শিরোনাম
নতুন কুঁড়ি স্পোর্টসে জাতীয় পর্যায়ে শৈলকুপার তিন কিশোরীর সাফল্য অপরাধ প্রতিরোধে সচেতনতা গড়ে তুলতে পিরোজপুরে র‍্যাব-৮-এর টাউন হল সভা ডেঙ্গুতে ৫০ জনের প্রাণহানি লতিফ সিদ্দিকী গ্রেপ্তার আমরা বাংলাদেশের প্রধানমন্ত্রীর সফরের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি: দীনেশ ত্রিবেদী মার্কিন হামলার জবাবে ইরানের ব্যাপক পাল্টা আঘাত রাজধানীর ৫০টি স্পটে অটোমেটিক ট্রাফিক লাইন ব্যবস্থা চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর পিরোজপুরে পূবালী ব্যাংক পিএলসি এর ‘ক্যাশলেস পিরোজপুর’ কার্যক্রম ও ডিজিটাল ব্যাংকিং সেবার উদ্বোধন ভাঙা হচ্ছে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের অসম্পূর্ণ ভাস্কর্য,পরিবারের ক্ষোভ পিতার শেষ বিদায়েও আড়ালেই মোজতবা
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

ঝিনাইদহে ৭ অনলাইন জুয়াড়ি আটক

মোঃ শাহানুর আলম, স্টাফ রিপোর্টার
Update : সোমবার, ১৩ মার্চ, ২০২৩, ৮:০৩ অপরাহ্ন

ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহে এজেন্টসহ ৭ অনলাইন জুয়াড়িকে আটক করেছে ডিবি পুলিশ। গত রোববার রাতে সদর উপজেলার বামনাইল বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো-মাগুরার শালিখা উপজেলার ধনেশ^রগাতি গ্রামের বিমল বিশ^াসের ছেলে ললিত মোহন বিশ^াস লিটু (৩১), সদর উপজেলার জিতরভবানীপুর গ্রামের অধির বিশ^াসের ছেলে অশোক কুমার বিশ^াস (২৬), আব্দুল গনির ছেলে এস এম শফিউল্লাহ (২০), শিয়াবুর মন্ডলের ছেলে নয়ন হোসেন (২০), বামনাইল গ্রামের সুর্য্যকান্ত’র ছেলে রতন বিশ^াস (৩৫), হরপ্রশাদ বিশ^াসের ছেলে বিধান কুমার বিশ^াস (৪০) ও সুশান্ত রায়’র ছেলে সমীরন রায় (৩০)।
ঝিনাইদহ ডিবি পুলিশের ওসি শাহীন উদ্দিন জানান, বামলাইন এলাকায় একটি চক্র ‘ওয়ানএক্স বেট’ নামের একটি ওয়েবসাইটের মাধ্যমে জুয়া খেলে আসছিলো এমন খবরে ডিবি পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল তদন্ত শুরু করে। তদন্তে প্রমাণিত হওয়া রাতে বামনাইল এলাকায় অভিযান চালানো হয়। সেসময় লিটু, অশোক কুমার, রতন বিশ^াস, বিধান বিশ^াস, নয়ন হোসেন, এস এম শফিউল্লাহ ও সমীরন রায় নামের ৭ জনকে আটক করা হয়। তাদের কাছ থেকে মোবাইল ও জুূয়াড় নগদ টাকা উদ্ধার করা হয়। এ ঘটনায় ডিবি পুলিশের পক্ষ থেকে মামলা দায়ের তাদের সদর থানায় সোপর্দ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host