সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন
শিরোনাম
হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু শিল্পকারখানায় আগামীকাল থেকে গ্যাস ও বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে-প্রধানমন্ত্রী সরকারকে সহযোগিতা না করে লংমার্চের নামে লংড্রাইভ করছে জামায়াত- রাশেদ খাঁন লালমনিরহাট জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত দুই মাসে ভারতে বাংলাদেশের রপ্তানি বেড়েছে ৭.৬৭ শতাংশ মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে বিতণ্ডা, এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ৯ মৃত্যু শৈলকুপায় অবৈধ ভাবে পাচারের সময় ১হাজার কেজি সার জব্দ করে কৃষকদের মাঝে বিতরণ হরিণাকুণ্ডুতে পতিত পুকুর থেকে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার সাভারে পুলিশ হত্যার ঘটনায় ১ জন গ্রেপ্তার
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

পিরোজপুরে নিম্ন আয়ের মানুষের মধ্যে স্বল্প মূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু

পিরোজপুর জেলা প্রতিনিধি
Update : বৃহস্পতিবার, ৯ মার্চ, ২০২৩, ৫:০৭ অপরাহ্ন

পিরোজপুর প্রতিনিধি : আসন্ন পবিত্র রমজানকে সামনে রেখে সারা দেশের ন্যায় পিরোজপুরেও আজ থেকে সরকার নিম্ন আয়ের মানুষের মধ্যে স্বল্প মূল্যে টিসিবির এ পণ্য বিক্রি শুরু করেছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকার পানির ট্যাংকির পাশে জেলা প্রশাসক মোঃ জাহেদুর রহমান এ কার্যক্রমের উদ্বোধন করেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মরিয়ম জাহানসহ বিভিন্ন সরকারি কর্মকর্তাবৃন্দ। প্রতি কেজি চিনি ৬০ টাকা, মসুর ডাল ৭০ টাকা, সয়াবিন তেল প্রতি লিটার ১১০ টাকা, ছোলা বুট প্রতি কেজি ৫০ টাকা দরে বিক্রি হচ্ছে। অল্প দামে এসব পণ্য পেয়ে খুশি নিম্ন আয়ের মানুষ।
বর্তমান সরকার নিম্ন আয়ের মানুষের কথা চিন্তা করে এ সব পন্য সরবরাহ করছেন যাতে মানুষ স্বস্তিতে থাকতে পারে। আর এগুলোর সুষ্ঠ সরবরাহ নিশ্চিত করতে তৎপর স্থানীয় প্রশাসন বলে জানান জেলা প্রশাসক মোঃ জাহেদুর রহমান। পিরোজপুরের সাতটি উপজেলায় পর্যায়ক্রমে ৭৭ হাজার ৫০১ জনকে দুইবার করে এসব পণ্য বিতরণ করা হবে ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host