মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন
শিরোনাম
হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু শিল্পকারখানায় আগামীকাল থেকে গ্যাস ও বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে-প্রধানমন্ত্রী সরকারকে সহযোগিতা না করে লংমার্চের নামে লংড্রাইভ করছে জামায়াত- রাশেদ খাঁন লালমনিরহাট জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত দুই মাসে ভারতে বাংলাদেশের রপ্তানি বেড়েছে ৭.৬৭ শতাংশ মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে বিতণ্ডা, এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ৯ মৃত্যু শৈলকুপায় অবৈধ ভাবে পাচারের সময় ১হাজার কেজি সার জব্দ করে কৃষকদের মাঝে বিতরণ হরিণাকুণ্ডুতে পতিত পুকুর থেকে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার সাভারে পুলিশ হত্যার ঘটনায় ১ জন গ্রেপ্তার
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

পত্নীতলায় জাতীয় বীমা দিবস পালিত

শামীম আক্তার চৌধুরী প্রিন্স, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি
Update : বুধবার, ১ মার্চ, ২০২৩, ৪:৫৮ অপরাহ্ন

শামীম আক্তার চৌধুরী প্রিন্স, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি- পত্নীতলায় উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় বীমা দিবস/২৩ উদ্যাপন উপলক্ষে র‌্যালী শেষে উপজেলা পরিষদ সভা কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

“আমার জীবন আমার সম্পদ, বীমা করলে থাকবে নিরাপদ” এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে বুধবার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ রুমানা আফরোজের সভাপতিত্বে জাতীয় বীমা দিবস/২৩ উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল গাফ্ফার। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল আহাদ রাহাদ, নওগাঁ পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর এ,জি,এম মোঃ আমিনুর রহমান, পত্নীতলা থানার অফিসার ইনচার্জ পলাশ চন্দ্র দেব, নওগাঁ জেলা মুক্তিযোদ্ধা সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সাদেক উদ্দীন আহমেদ।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আজিজুর কবির, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মনোরঞ্জন পাল, উপজেলা মৎস কর্মকর্তা আবু সাঈদ, জাতীয় মহিলা সংস্থা পত্নীতলার আমিনুল হক, বেঙ্গল লাইক ইন্সুরেন্স পত্নীতলা’র তাইজুল ইসলাম, ডি,এম জীবন বীমা কর্পোরেশন নজিপুর মোঃ ইব্রাহীম হোসেন, ন্যাশনাল ইন্সুরেন্স কোম্পানি’র এ,জি এম মোঃ সফিকুল ইসলাম, পপুলার লাইফ ইন্সুরেন্স’র পত্নীতলার সত্যেন কুমার মহন্ত, মোঃ মজিবুর রহমান, মোঃ আমিনুল ইসলাম, মোসাঃ নার্গিস বেগম সহ সাংবাদিকবৃন্দ, সূধীজন প্রমূখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host