মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন
শিরোনাম
নতুন কুঁড়ি স্পোর্টসে জাতীয় পর্যায়ে শৈলকুপার তিন কিশোরীর সাফল্য অপরাধ প্রতিরোধে সচেতনতা গড়ে তুলতে পিরোজপুরে র‍্যাব-৮-এর টাউন হল সভা ডেঙ্গুতে ৫০ জনের প্রাণহানি লতিফ সিদ্দিকী গ্রেপ্তার আমরা বাংলাদেশের প্রধানমন্ত্রীর সফরের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি: দীনেশ ত্রিবেদী মার্কিন হামলার জবাবে ইরানের ব্যাপক পাল্টা আঘাত রাজধানীর ৫০টি স্পটে অটোমেটিক ট্রাফিক লাইন ব্যবস্থা চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর পিরোজপুরে পূবালী ব্যাংক পিএলসি এর ‘ক্যাশলেস পিরোজপুর’ কার্যক্রম ও ডিজিটাল ব্যাংকিং সেবার উদ্বোধন ভাঙা হচ্ছে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের অসম্পূর্ণ ভাস্কর্য,পরিবারের ক্ষোভ পিতার শেষ বিদায়েও আড়ালেই মোজতবা
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

যোগ্য-সৎ-নির্ভিক ৪২ ট্রেইনি রিক্রুট কনস্টেবল চান পিরোজপুরের পুলিশ সুপার

পিরোজপুর জেলা প্রতিনিধি
Update : রবিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৩, ১১:৩৮ পূর্বাহ্ন

পিরোজপুর প্রতিনিধি : “চাকরী নয়, সেবা” প্রতিপাদ্যে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ দিচ্ছে বাংলাদেশ পুলিশ। শনিবার (০৪ ফেব্রুয়ারী) সকালে নিয়োগে যোগ্য-সৎ-নির্ভিকদের ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে প্রাধান্য দেয়া হবে বলে জানিয়েছেন পিরোজপুরের পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, পিরোজপুরে ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে ৩৬ জন এবং ৬ জন নারী কে নিয়োগ দেয়া হবে। পিরোজপুর জেলার প্রার্থীদের শারীরিক মাপ, কাগজপত্র যাচাই ও ফিজিক্যাল এনডিউরেন্স টেস্ট অনুষ্ঠিত হবে আগামীকাল ০৫ ফেব্রুয়ারী থেকে ০৭ ফেব্রুয়ারী জেলা পুলিশ লাইনস্ এ। লিখিত পরীক্ষা হবে ১৫ ফেব্রুয়ারী সকাল ১০টায় একই স্থানে। মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষার সময়সূচী পরবর্তীতে জানানো হবে।

নিয়োগের বিষয়ে পিরোজপুরের পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান বলেন, বিগত ২ বছরের ন্যায় শতভাগ সততা নিষ্ঠা ও আন্তরিকতার সাথে এবছরের নিয়োগ প্রকৃয়াও সম্পন্ন করা হবে। প্রার্থীদের শারীরিক মানসিক এবং শিক্ষাগত যোগ্যতাই এই নিয়োগে সব থেকে বেশি গুরুত্ব পাবে। সকল অভিভাবক, স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষা প্রতিষ্ঠান প্রধানসহ সকলের কাছে এ বিষয়ে সহযোগিতা চাইছি। সবাই নিজ নিজ যোগ্যতায় চাকরি পাবে, এমনটাই আস্থা আমার উপর রাখার অনুরোধ জানাচ্ছি। কোন তদবির বা আর্থিক লেনদেন থেকে আপনারা বিরত থাকবেন। আপনারা কোন প্রকার দালাল চক্রের সাথে সংযুক্ত হবেন না। শুধুমাত্র যোগ্য ব্যাক্তিকেই নিয়োগে সর্বোচ্চ প্রাধান্য দেয়া হবে বলে জানিয়েছেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host