মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
একসঙ্গে ১২ বোমারু বিমান সরিয়ে নিল যুক্তরাষ্ট্র নিউগিনি প্রপার্টিজে হামলা: অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মহিউদ্দিনের জামিন তরুণ বিজ্ঞানীদের টানা ১৫ বছর অর্থ সহায়তা দিচ্ছে চীন ব্যবসা-বাণিজ্যে এগিয়ে আসতে তরুণদের প্রতি আহ্বান প্রেসিডেন্টের হরিণাকুণ্ডুর ৮০ বিঘা জল-সাম্রাজ্যের সফল কারিগর রফিকুল মাদারীপুরের টেকেরহাটে প্রাইভেট হসপিটালের উদ্বোধন ঝিনাইদহে আ’লীগের মিছিলের ঘটনায় শেখ হাসিনাসহ ৫২ জনের নামে মামলা, গ্রেপ্তার-৫ প্রায় ১০০ শতাংশ ভোট পেয়ে রমজান কাদিরভের বিজয় ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ‘আজ কেন মন উদাসী হয়ে’ গানের সেই বিউটি হলেন জেলার শ্রেষ্ঠ শিক্ষক
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

পিরোজপুরে সাধারণ মানুষের সেবা প্রদানের লক্ষে বন্ধন পিরোজপুর এর আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্প

পিরোজপুর জেলা প্রতিনিধি
Update : রবিবার, ২৫ ডিসেম্বর, ২০২২, ৫:৫০ অপরাহ্ন

পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুরে সাধারণ মানুষের সেবা প্রদানের লক্ষে বন্ধন পিরোজপুর এর আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্প করা হয়েছে। রোববার (২৫ ডিসেম্বর) সকাল ৯টায় পিরোজপুর সদর উপজেলা পরিষদ চত্তরে ফ্রি মেডিকেল ক্যাম্প এর উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান। অনুষ্ঠানের সভাপতিত্বে করেন সদর উপজেলা নির্বাহী অফিসার মরিয়ম জাহান। বন্ধন পিরোজপুরের ফ্রি মেডিকেল ক্যাম্পের আহবায়ক আক্তারুজ্জামান মাসুমের সঞ্চালনায় এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ মেডিকেল কলেজের কার্ডওলজি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর এম তৌহিদুল হক, নিউরোলজি বিভাগের সহকারী অধ্যাপক মো: আলতাফ হোসেন হালিম।

ফ্রি মেডিকেল ক্যাম্পে কার্ডিওলজি, নিউরোলজি, সার্জারী, মেডিসিন, ডায়াবেটিস, নাক-কান-গলা ও স্ত্রী রোগ বিশেষজ্ঞ ১৪ জন ডাক্তার সকাল ৯টা থেকে শুরু হয়ে বিকেল ৫টা পর্যন্ত রোগী দেখেন।

এসময় বক্তারা বন্ধন পিরোজপুরের সভাপতি ডিআইজি হায়দার আলী খান সার্বিক তত্বাবধায়নের মাধ্যমে পিরোজপুরের ৭টি উপজেলার মানুষদের ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে রোগীদের সেবা প্রদানের জন্য বন্ধন পিরোজপুরকে ধন্যবাদ জানায় বক্তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host