বুধবার, ০১ জুলাই ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

হৃদয়ে আছো তুমি -মোঃ মতিয়ার রহমান।

Reporter Name
Update : শনিবার, ১৯ নভেম্বর, ২০২২, ৩:২০ অপরাহ্ন

তোমাকে দেখেই এলোমেলো সব
কিছুই ভালো নাহি লাগে,
সারাক্ষণ তোমার ছবি চোখে ভাসে
স্নায়ুতে হিন্দোল জাগে।
সেই থেকে শুরু ভালোলাগা ভালোবাসা।
জাত বর্ণ গোত্র কিছুই জানতে চাইনি,
কি তোমার পরিচয়, সেটিও জানিনি?
আমার কাছে তুমি, তুমিই।
সূর্যাস্তের অগ্নিপ্রভায়
তুমি জাগিয়ে দিলে উচ্ছ্বাস,
তোমার মাঝে হারিয়ে গিয়ে
তোমার মাঝে বাস।
উসলিয়ে ওঠে জল বুভুক্ষু হৃদয়ে
সুপ্ত শক্তি জাগ্রত হয় শিরায় শিরায়,
নিঃশব্দে মায়াবী ঈঙ্গিত
দোলা দেয় অস্থিমজ্জায়।
যৌবনের উত্তাল জলোচ্ছ্বাস
বেহুঁশ এখন উল্লাসিত বাসনা,
অন্তর গুমরে বেড়িয়ে আসে
আবেগজনিত কান্না।
আমার সমস্ত চিন্তাশক্তি
এখন তোমাকে ঘিরে,
তুমি যে আসন পেতেছো
হৃদয় মন্দিরে।


আপনার মতামত লিখুন :

One response to “হৃদয়ে আছো তুমি -মোঃ মতিয়ার রহমান।”

  1. Can you be more specific about the content of your article? After reading it, I still have some doubts. Hope you can help me.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host