সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন
শিরোনাম
নতুন কুঁড়ি স্পোর্টসে জাতীয় পর্যায়ে শৈলকুপার তিন কিশোরীর সাফল্য অপরাধ প্রতিরোধে সচেতনতা গড়ে তুলতে পিরোজপুরে র‍্যাব-৮-এর টাউন হল সভা ডেঙ্গুতে ৫০ জনের প্রাণহানি লতিফ সিদ্দিকী গ্রেপ্তার আমরা বাংলাদেশের প্রধানমন্ত্রীর সফরের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি: দীনেশ ত্রিবেদী মার্কিন হামলার জবাবে ইরানের ব্যাপক পাল্টা আঘাত রাজধানীর ৫০টি স্পটে অটোমেটিক ট্রাফিক লাইন ব্যবস্থা চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর পিরোজপুরে পূবালী ব্যাংক পিএলসি এর ‘ক্যাশলেস পিরোজপুর’ কার্যক্রম ও ডিজিটাল ব্যাংকিং সেবার উদ্বোধন ভাঙা হচ্ছে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের অসম্পূর্ণ ভাস্কর্য,পরিবারের ক্ষোভ পিতার শেষ বিদায়েও আড়ালেই মোজতবা
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

পিরোজপুরে ডিজিটাল উদ্ভাবনী মেলা উপলক্ষে সভা

পিরোজপুর জেলা প্রতিনিধি
Update : বুধবার, ৯ নভেম্বর, ২০২২, ৫:৫৭ অপরাহ্ন

পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুরে ডিজিটাল উদ্ভাবনী মেলা ২০২২ আয়োজন উপলক্ষে প্রস্ততিমূলক সভা করেছে জেলা প্রশাসন। আজ বুধবার বেলা ১১টায় জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে এ প্রস্ততিমূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, পিরোজপুর জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান। অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মাধবী রায় এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনিরা পারভীন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) থান্দার খায়রুল হাসান, এনএসআই এর যুগ্ম পরিচালক আব্দুল কাদের, সদর উপজেলা নির্বাহী অফিসার মরিয়ম জাহান, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জিয়াউল আহসান গাজী, সিনিয়র সাংবাদিক গৌতম রায় চৌধুরী প্রমুখ।

এসময় বক্তারা বলেন বর্তমান সরকার ডিজিটাল বাংলাদেশ বির্নিমানের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে। আমাদের এই মেলার উদ্দিশ্য হচ্ছে বিভিন্ন বিষয় উদ্ভাবনী বিষয়গুলোকে প্রদর্শন করা। সরকারের ডিজিটাল কার্যক্রম জণসাধারণের মধ্যে তুলে ধরা। এদের মধ্যে যেমন ইউনিয়ন ডিজিটাল সেন্টর, প্রশাসনের ই সেবা কেন্দ্র, অনলাইন জিডি, অনলাইনে জমির মিউটেশনের আবেদন করা, অনলাইনে ভর্তিও আবেদন করা, অনলাইনে চাকুরীর আবেদন করা সহ বিভিন্ন অনলাই সেবার কার্যক্রমের মান আরো গতিশীল করা। এসব সেবার মান আরো আধুনিকী করণ এর জন্য ডিজিটাল উদ্বোধনী মেলার আয়োজন করা।

আগামী ১৮ ও ১৯ নভেম্বর পিরোজপুর সরকারী বালক উচ্চ বিদ্যালয় মাঠে এ ডিজিটাল উদ্ভাবনী মেলা ২০২২ এর আয়োজন করা হয়েছে। বিভিন্ন সরকারী বেসরকারী শতাধিক স্টল মেলায় অংশগ্রহণ করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host