মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু শিল্পকারখানায় আগামীকাল থেকে গ্যাস ও বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে-প্রধানমন্ত্রী সরকারকে সহযোগিতা না করে লংমার্চের নামে লংড্রাইভ করছে জামায়াত- রাশেদ খাঁন লালমনিরহাট জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত দুই মাসে ভারতে বাংলাদেশের রপ্তানি বেড়েছে ৭.৬৭ শতাংশ মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে বিতণ্ডা, এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ৯ মৃত্যু শৈলকুপায় অবৈধ ভাবে পাচারের সময় ১হাজার কেজি সার জব্দ করে কৃষকদের মাঝে বিতরণ হরিণাকুণ্ডুতে পতিত পুকুর থেকে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার সাভারে পুলিশ হত্যার ঘটনায় ১ জন গ্রেপ্তার
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

মঠবাড়িয়া ও নাজিরপুর সম্মেলন উপলক্ষে পিরোজপুরে জেলা আওয়ামীলীগের বিশেষ বর্ধিত সভা

পিরোজপুর জেলা প্রতিনিধি
Update : রবিবার, ৩০ অক্টোবর, ২০২২, ৬:৩০ অপরাহ্ন

পিরোজপুর প্রতিনিধি : মঠবাড়িয়া উপজেলা ও নাজিরপুর উপজেলার আওয়ামীলীগের সম্মেলন উপলক্ষে পিরোজপুরে জেলা আওয়ামীলীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে শহরের টাউনক্লাব মিলনায়তনে জেলা আওয়ামীলীগের আয়োজনে এ বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।

সভায় জেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক সংসদ সদস্য আলহাজ¦ এ কে এম এ আউয়াল এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাড. এম এ হাকিম হাওলাদার, সহ সভাপতি ও পৌর মেয়র আলহাজ¦ মো: হাবিবুর রহমান মালেক, যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান মুজিবুর রহমান খালেক, যুগ্ম সাধারণ সম্পাদক কানাই লাল বিশ^াস, যুগ্ম সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান ফুলু, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জিয়াউল আহসান গাজী, দপ্তর সম্পাদক শেখ ফিরোজ আহম্মেদ, জেলা আওয়ামীলীগের সদস্য ও বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইসহাক আলী খান পান্না, জেলা আওয়ামীলীগের অন্যতম সদস্য আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের কেন্দ্রিয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম আজিম, জেলা আওয়ামীলীগের অন্যতম সদস্য ও ঢাকা বিশ^বিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাজ্জাদ সাকিব বাদশা, জেলা আওয়ামীলীগের সদস্য ও স্বরুকাঠী পৌসভার মেয়র গোলাম কবির প্রমুখ।

বিশেষ বর্ধিত সভায় মঠবাড়িয়া ও নাজিরপুর উপজেলার আওয়ামীলীগের সম্মেলনের বিষয়ে উপ কমিটির গঠন নিয়ে আলোচনা করা হয়। এ উপ কমিটিই মঠবাড়িয়া ও নাজিরপুর উপজেলার আওয়ামীলীগের সম্মেলনের বিষয়ে কাজ করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host