রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন
শিরোনাম
নতুন কুঁড়ি স্পোর্টসে জাতীয় পর্যায়ে শৈলকুপার তিন কিশোরীর সাফল্য অপরাধ প্রতিরোধে সচেতনতা গড়ে তুলতে পিরোজপুরে র‍্যাব-৮-এর টাউন হল সভা ডেঙ্গুতে ৫০ জনের প্রাণহানি লতিফ সিদ্দিকী গ্রেপ্তার আমরা বাংলাদেশের প্রধানমন্ত্রীর সফরের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি: দীনেশ ত্রিবেদী মার্কিন হামলার জবাবে ইরানের ব্যাপক পাল্টা আঘাত রাজধানীর ৫০টি স্পটে অটোমেটিক ট্রাফিক লাইন ব্যবস্থা চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর পিরোজপুরে পূবালী ব্যাংক পিএলসি এর ‘ক্যাশলেস পিরোজপুর’ কার্যক্রম ও ডিজিটাল ব্যাংকিং সেবার উদ্বোধন ভাঙা হচ্ছে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের অসম্পূর্ণ ভাস্কর্য,পরিবারের ক্ষোভ পিতার শেষ বিদায়েও আড়ালেই মোজতবা
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

পিরোজপুরে জেলা পরিষদ নির্বাচনে সংরক্ষিত ২নং আসনে রোজিনা বেগম বিপুল ভোটে বিজয়ী

পিরোজপুর জেলা প্রতিনিধি
Update : সোমবার, ১৭ অক্টোবর, ২০২২, ৭:২১ অপরাহ্ন

পিরোজপুর প্রতিনিধি : জেলা পরিষদ নির্বাচনে সংরক্ষিত ২নং আসনে কাউখালী-ইন্দুরকানী-পিরোজপুর ফুটবল মার্কা নিয়ে রোজিনা বেগম বিপুল ভোটে বিজয়ী হয়েছেন। আজ সোমবার (১৭ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে পিরোজপুরের ৭টি উপজেলায় একযোগে শুরু হওয়া জেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহন দুপুর ২ টায় শেষ হয়। ২নং ওয়ার্ড (পিরোজপুর সদর, ইন্দুরকানী ও কাউখালী) রোজিনা বেগম-১৫২ ভোট পেয়ে নির্বাচিত হন।

গত জেলা পরিষদ নির্বাচনেও রোজিনা বেগম সংরক্ষিত ২নং আসনে বিপুল ভোটে বিজয়ী হয়েছিলেন। রোজিনা বেগম কদমতলা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের বারবার নির্বাচিত ইউপি সদস্য মো: জাহাঙ্গীর আলম এর স্ত্রী।

পিরোজপুরে চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বীতায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সালমা রহমান বিজয়ী হওয়ায় শুধুমাত্র সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী সদস্য পদে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে ১ নং ওয়ার্ড (নাজিরপুর উপজেলায়) সাধারণ সদস্য পদে সুলতান মাহমুদ ৪৮ ভোট পেয়ে নির্বাচিত হন। ২নং ওয়ার্ড (নেছারাবাদ) উপজেলায়  সাধারণ সদস্য পদে জাকারিয়া খান স্বপন ১১৫। ৩ নং ওয়ার্ড (পিরোজপুর সদর) মোঃ ওসমান সিকদার পেয়েছেন-৫৩। ৪নং- (ইন্দুরকানী) মোঃ মনিরুজ্জামান হাওলাদার- ৪। ৫নং- ওয়ার্ড (কাউখালী) মোঃ মহিদুল ইসলাম-৩৬। ৬নং (ভান্ডারিয়া) মোঃ লিযাকত হোসেন তালুকদার-৭১। ৭নং- (মঠবাড়িয়া) আজীম উল হক- ৭৭। এছাড়াও সংরক্ষিত নারী আসন-০১ (নাজিরপুর-নেছারাবাদ) জেসমিন আক্তার ময়না-১৩৪ ভোট পেয়ে নির্বাচিত হয়। ৩নং ওয়ার্ড- (ভান্ডারিয়া-মঠবাড়িয়া) রোকেয়া বেগম- ১৬৭ ভোট পেয়ে নির্বাচিত হন।

৩৬ জন প্রার্থীর বিপরীতে মোট ৭৪৭ জন ভোটার তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচন করছে।  এদিকে নির্বাচন সুষ্ঠ ও সুন্দর ভাবে অনুষ্ঠিত করার জন্য আইন-শৃঙ্খলা বাহিনী চার স্থরের নিরাপত্তা ব্যবস্থা প্রস্তুত ছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host