মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১২:০৯ অপরাহ্ন
শিরোনাম
নতুন কুঁড়ি স্পোর্টসে জাতীয় পর্যায়ে শৈলকুপার তিন কিশোরীর সাফল্য অপরাধ প্রতিরোধে সচেতনতা গড়ে তুলতে পিরোজপুরে র‍্যাব-৮-এর টাউন হল সভা ডেঙ্গুতে ৫০ জনের প্রাণহানি লতিফ সিদ্দিকী গ্রেপ্তার আমরা বাংলাদেশের প্রধানমন্ত্রীর সফরের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি: দীনেশ ত্রিবেদী মার্কিন হামলার জবাবে ইরানের ব্যাপক পাল্টা আঘাত রাজধানীর ৫০টি স্পটে অটোমেটিক ট্রাফিক লাইন ব্যবস্থা চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর পিরোজপুরে পূবালী ব্যাংক পিএলসি এর ‘ক্যাশলেস পিরোজপুর’ কার্যক্রম ও ডিজিটাল ব্যাংকিং সেবার উদ্বোধন ভাঙা হচ্ছে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের অসম্পূর্ণ ভাস্কর্য,পরিবারের ক্ষোভ পিতার শেষ বিদায়েও আড়ালেই মোজতবা
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

পত্নীতলায় উরাঁও দিবস উপলক্ষে আলোচনা সভা ও কুইজ প্রতিযোগীতা অনুষ্ঠিত

শামীম আক্তার চৌধুরী প্রিন্স, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি
Update : মঙ্গলবার, ৪ অক্টোবর, ২০২২, ৬:১৫ অপরাহ্ন

শামীম আক্তার চৌধুরী প্রিন্স, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধিঃ পত্নীতলায় উপজেলা আদিবাসী জনগোষ্ঠীর আয়োজনে ও বেসরকারী এনজিও সংস্থা কারিতাস বাংলাদেশ রাজশাহী অঞ্চলের সহযোগীতায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর (আদিবাসীদের) উরাঁও দিবস উপলক্ষে দিবসটির গুরুত্ব তুলে ধরে আলোচন সভা ও আদিবাসীদের নিজস্ব কৃষ্টিকালচারের উপর কুইজ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার নজিপুর ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কালচারাল একাডেমিতে “কাউকে পেছনে ফেলে নয়, আদিবাসী অধিকার প্রতিষ্ঠায় নতুন সামাজিক অঙ্গীকারের আহ্বান” এই মূলসুর কে সামনে নিয়ে উরাঁও দিবস উদ্যাপন কমিটির সভাপতি জতিন টপ্যের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রুমানা আফরোজ। আলোচক হিসাবে বক্তব্য রাখেন পত্নীতলা চাঁদপুকুর ধর্ম পল্লীর সহকারী পাল পুরোহিত ফাদার সুবল কুজুর।

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন নজিপুর পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাঃসম্পাদক রেজাউল করিম চৌধুরী বাবু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু শোয়াব খান, পত্নীতলা থানার এস.আই শাহীন, পত্নীতলা প্রেসক্লাব ও উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ্ব বুলবুল চৌধুরী, প্রধান শিক্ষক স্বদেশ কুমার মন্ডল, উপজেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক দিলিপ চৌহান। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আদিবাসী নেতা নরেন পাহান, সুধির তির্কী, পরেশ টুডু, যোশেব হ্রেমরম, বিশ্বনাথ টপ্য, কারিতাস পত্নীতলার মাঠ কর্মকর্তা হোসনা হাসদা, কারিতাস সাপাহার মাঠ কর্মকর্তা পুষ্মিাতা সরেন সহ উপজেলা ও জেলা পর্যায়ের আদিবাসী নেতৃবৃন্দ প্রমূখ।

আলোচনা সভা শেষে আদিবাসীদের নিজস্ব কৃষ্টিকালচারের উপর অনুষ্ঠিত কুইজ প্রতিযোগীতায় বিজয়ীদের হাতে অতিথিবৃন্দ পুরষ্কার তুলে দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host