মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু শিল্পকারখানায় আগামীকাল থেকে গ্যাস ও বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে-প্রধানমন্ত্রী সরকারকে সহযোগিতা না করে লংমার্চের নামে লংড্রাইভ করছে জামায়াত- রাশেদ খাঁন লালমনিরহাট জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত দুই মাসে ভারতে বাংলাদেশের রপ্তানি বেড়েছে ৭.৬৭ শতাংশ মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে বিতণ্ডা, এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ৯ মৃত্যু শৈলকুপায় অবৈধ ভাবে পাচারের সময় ১হাজার কেজি সার জব্দ করে কৃষকদের মাঝে বিতরণ হরিণাকুণ্ডুতে পতিত পুকুর থেকে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার সাভারে পুলিশ হত্যার ঘটনায় ১ জন গ্রেপ্তার
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

পিরোজপুরে জেলা প্রশাসনের আয়োজনে প্রধানমন্ত্রীর জন্মদিন পালন

পিরোজপুর জেলা প্রতিনিধি
Update : বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০২২, ৫:০৬ অপরাহ্ন

পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুরে জেলা প্রশাসনের আয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। আজ বুধবার দুপুর ১২ টায়  পিরোজপুর জেলা প্রশাসকের কার্যালয় মিলনায়তনে জন্মদনি পালন উপলক্ষে এ কেক কাটা অনুষ্ঠিত হয়।

কেক কাটা অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান, পিরোজপুর পৌর মেয়র ও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্ব হাবিবুর রহমান মালেক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুনিরা পারভীন সহ বিভিন্ন দপ্তর প্রধান, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থী, সরকারী শিশু পরিবারের সদস্যরাসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৮১ সাল থেকে দেশ ও দেশের মানুষের জন্য যে পরিশ্রম করছেন সেই ঋণ কখনোই শোধ করা যাবে না। প্রত্যেকটি সেক্টরে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোঁয়ায় দেশের মানুষ আজ অনেক ভালো আছে।

জন্মদিনে কেক কাটা অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া পরিচালনা করলেন পিরোজপুর জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host