রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন
শিরোনাম
লালমনিরহাট জেলা সহ ৬ জেলায় সার ডিলারের নিয়োগের অনিয়মের অভিযোগ ঝিনাইদহের ব্যবসায়ী সুলতান হত্যা মামলার প্রধান আসামী চঞ্চল আশুলিয়া থেকে ১৩ বছর পর গ্রেপ্তার তাহসিফ সৌরির মরদেহ উদ্ধার: নানা প্রশ্ন সরকার বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের পাশে রয়েছে: প্রধানমন্ত্রী শৈলকুপায় ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত মাদক সমাজ ও রাষ্ট্রের ভবিষ্যৎ অন্ধকার করে দিচ্ছে: জাহান্দার আলী মিয়া এমপি আদালতে বিচারকের সামনে আইনজীবীদের দুই পক্ষের হাতাহাতি কুড়িগ্রামের উলিপুরে এনসিপি নেতার বিরুদ্ধে বিরোধপূর্ণ জায়গা ক্রয়ের অভিযোগ ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৯ জনের আদিতমারীতে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ে অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

পিরোজপুরে নিখোঁজের ২ মাসেও সন্ধান মেলেনি স্কুল ছাত্র ইয়াছিন আরাফাত তালুকদারের

পিরোজপুর জেলা প্রতিনিধি
Update : মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর, ২০২২, ৭:৫৬ অপরাহ্ন

পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুর সদর উপজেলার মুক্তারকাঠী এলাকার ইয়াছিন আরাফাত তালুকদার নামে এক স্কুল ছাত্রের নিখোঁজের ২ মাসেও তার  সন্ধান মেলেনি। এ বিষয়ে সোমবার রাতে পিরোজপুর সদর থানায় একটি সাধারণ ডায়েরী করেছে নিখোঁজ স্কুল ছাত্রের বাবা ইমরান হোসেন তালুকদার।

নিখোঁজ স্কুল ছাত্রের বাবা ইমরান হোসেন তালুকদার জানান, আমার ছেলে ইয়াছিন আরাফাত তালুকদার (১৩) খুলনা কর্ডেন স্কুলে ৮ম শ্রেণীতে পড়ে। সে চলতি বছরের জুলাই মাসের ০৮ তারিখে খুলনা থেকে ঈদের ছুটিতে বাড়িতে আসে। জুলাই মাসের ১৪ তারিখে বিকেলে কাউকে কিছু না বলে বাসা থেকে বের হয়ে যায় এবং দীর্ঘ দুই মাস ধরে সে নিখোঁজ রয়েছে। আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পরিচিতজন সবার বাড়িতে খোজা খুজি করেও ইয়াছিন আরাফাত তালুকদারের কোন সন্ধান পাওয়া যায়নি।

আমার ছেলে ইয়াছিন আরাফাত তালুকদার বয়স ১৩ বছর। উচ্চতা ০৫ ফুট, গায়ের রং শ্যামলা, মুখমন্ডল হালকা লম্বা, মাথার চুল কালো, বাম হাতের তর্জনী আঙ্গুল বাঁকা। তার পড়নে ছিলো সাদা হলুদ ও লাল রং মিশ্রিত গেঞ্জি এবং কালো প্যান্ট। সে পিরোজপুরের আঞ্চলিক ভাষায় কথা বলতো। কোন স্বহৃদয়বান ব্যাক্তি ইয়াছিন আরাফাত তালুকদার এর সন্ধান পেয়ে থাকলে ০১৭৪৩৯৪০৩৩৯ নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ জানাচ্ছি।

এ বিষয়ে পিরোজপুর সদর থানার ওসি আ.জ.মো: মাসুদুজ্জামান জানান, এ বিষয়ে সদর থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রকৃয়াধীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host