শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
শিরোনাম
লালমনিরহাট জেলা সহ ৬ জেলায় সার ডিলারের নিয়োগের অনিয়মের অভিযোগ ঝিনাইদহের ব্যবসায়ী সুলতান হত্যা মামলার প্রধান আসামী চঞ্চল আশুলিয়া থেকে ১৩ বছর পর গ্রেপ্তার তাহসিফ সৌরির মরদেহ উদ্ধার: নানা প্রশ্ন সরকার বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের পাশে রয়েছে: প্রধানমন্ত্রী শৈলকুপায় ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত মাদক সমাজ ও রাষ্ট্রের ভবিষ্যৎ অন্ধকার করে দিচ্ছে: জাহান্দার আলী মিয়া এমপি আদালতে বিচারকের সামনে আইনজীবীদের দুই পক্ষের হাতাহাতি কুড়িগ্রামের উলিপুরে এনসিপি নেতার বিরুদ্ধে বিরোধপূর্ণ জায়গা ক্রয়ের অভিযোগ ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৯ জনের আদিতমারীতে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ে অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

পিরোজপুরে যুবদলের বিক্ষোভ সমাবেশ

পিরোজপুর জেলা প্রতিনিধি
Update : বুধবার, ৩ আগস্ট, ২০২২, ৫:২২ অপরাহ্ন

পিরোজপুর প্রতিনিধি : ভোলা জেলায় বিএনপির শান্তিপূর্ণ বিক্ষোভ সমাবেশে পুলিশের গুলিতে স্বেচ্ছাসেবক দলের সদস্য আব্দুর রহিমকে হত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে পিরোজপুর জেলা যুবদল। বুধবার (০৩ আগষ্ট) সকালে শহরের কৃষ্ণচূড়া মোড় থেকে পিরোজপুর জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মো: মারুফ হাসান এর নেতৃত্বে একটি মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা বিএনপির কার্যালয়ের সামনে গেলে বিক্ষোভ মিছিলটি পুলিশের বাধায় পন্ড হয়ে যায়।

পরে জেলা বিএনপির কার্যালয়ের সামনে সড়কে বিক্ষোভ সমাবেশে করে যুবদলের নেতৃবৃন্দ। বিক্ষোভ সমাবেশে পিরোজপুর জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মো: মারুফ হাসান এর সঞ্চালনায় জেলা যুবদলের নেতদৃবৃন্দ বক্তব্য রাখেন।

সমাবেশে বক্তারা বলেন, “আজকে পুলিশ আমার ভাই রহিমকে গুলি করে হত্যা করেছে আগামীতে আমাকেও করতে পারে এজন্য সকলকে ঐক্যবদ্ধ হয়ে রাজপথে মোকাবেলা করতে হবে। পুলিশলী নৈরাজ্য বন্ধ করতে হবে। স্বেচ্ছাসেবক দলের নেতা আব্দুর রহিমকে হত্যাকারীদের বিচার এ বাংলার মাটিতেই করা হবে ইনশাআল্লাহ।”

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host