শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন
শিরোনাম
লালমনিরহাট জেলা সহ ৬ জেলায় সার ডিলারের নিয়োগের অনিয়মের অভিযোগ ঝিনাইদহের ব্যবসায়ী সুলতান হত্যা মামলার প্রধান আসামী চঞ্চল আশুলিয়া থেকে ১৩ বছর পর গ্রেপ্তার তাহসিফ সৌরির মরদেহ উদ্ধার: নানা প্রশ্ন সরকার বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের পাশে রয়েছে: প্রধানমন্ত্রী শৈলকুপায় ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত মাদক সমাজ ও রাষ্ট্রের ভবিষ্যৎ অন্ধকার করে দিচ্ছে: জাহান্দার আলী মিয়া এমপি আদালতে বিচারকের সামনে আইনজীবীদের দুই পক্ষের হাতাহাতি কুড়িগ্রামের উলিপুরে এনসিপি নেতার বিরুদ্ধে বিরোধপূর্ণ জায়গা ক্রয়ের অভিযোগ ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৯ জনের আদিতমারীতে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ে অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

পিরোজপুরে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে মত বিনিময় সভা

পিরোজপুর জেলা প্রতিনিধি
Update : শনিবার, ২৩ জুলাই, ২০২২, ৬:৪৭ অপরাহ্ন

পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুরে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে সাংবাদিকদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (২৩জুলাই) বেলা ১১টায় জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন জেলা মৎস্য দপ্তরের আয়োজনে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত। সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনিরা পারভীন।

জেলা মৎস্য কর্মকর্তা মো: আব্দুল বারী জানান, ২৩ জুলাই থেকে ২৯ জুলাই পর্য়ন্ত জাতীয় মৎস্য সপ্তাহ-২০২২ উদযাপন উপলক্ষে ২৪ জুলাই র‌্যালী, উদ্ভোধনী অনুষ্ঠান ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এছাড়াও জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সপ্তাহ ব্যাপী জেলায় মাইকিংএর মাধ্যমে প্রচারনা বাড়ানো, জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরণ, মৎস্য সেক্টরে বর্তমান সরকারের অগ্রগতি ও সাফল্য বিষয়ে নির্মিত প্রামান্য চিত্র প্রদর্শণ, প্রান্তিক চাষী ও মৎস্যজীবীদেও সাথে মতবিনিময় সভা, মূল্যায়ন, প্রতিযোগীতা, মৎস্য পুরস্কার প্রদান ও সমাপনি অনুষ্ঠান সহ বিভিন্ন কার্যক্রম এর মাধ্যমে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন করবে জেলা মৎস্য দপ্তর। এসময় বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও উপজেলা মৎস্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host