শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন
শিরোনাম
আরাফ বাংলাদেশ গণ মানুষের জন্য ভবিষ্যতেও কাজ করে যাবে : সুজন হোসেন রিফাত পিরোজপুরে ‎নিখোঁজের ৩ দিন পরে শিশুর বস্তাভর্তি লাশ উদ্ধার : চাচা সহ গ্রেপ্তার ৪ ৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা স্থগিত চেয়ে হাইকোর্টে রিট চীনে ‘সামরিক অভ্যুত্থানে’র গুঞ্জন, যা জানা যাচ্ছে ভারতের রাজ্যসভা খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাবে রাজৈরের টেকেরহাটে ও আন্দনমোড়ে বিপুল পরিমাণ মাদক উদ্ধার। নারীসহ তিনজন গ্রেপ্তার পত্নীতলায় জনগণের মুখোমুখি এমপি প্রার্থীরা অবসরে দেশের ২৫তম প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ কারাবন্দিদের প্যারোলে মুক্তির নতুন নীতিমালা জারি একটি গোষ্ঠী নির্বাচন বাঁধাগ্রস্ত করতে গভীর ষড়যন্ত্র করছে : তারেক রহমান
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

পিরোজপুরে জেলা প্রশাসনের আয়োজনে চামড়া বিপণন সভা অনুষ্ঠিত

পিরোজপুর জেলা প্রতিনিধি
Update : বৃহস্পতিবার, ৭ জুলাই, ২০২২, ৫:২১ অপরাহ্ন

পিরোজপুর প্রতিনিধি : আসন্ন ঈদকে সামনে রেখে পিরোজপুরে জেলা প্রশাসনের আয়োজনে চামড়া বিপণন সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (৭ জুলাই) দুপুর ১২ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনিরা পারভীন এর সভাপতিত্বে এছাড়াও বক্তব্য রাখেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ.জ.মো. মাসুদুজ্জামান মিলু, জেলা ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক গোলাম মাওলা নকীব। এসময় পিরোজপুরের বাজারের চামড়া ও মাংস ব্যবসায়ীরা এবং বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানার ইমামবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান শিল্প ও বানিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনা মতে জানান, আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে স্বাস্থ্যবিধি মেনে সবাইকে পবিত্র ঈদ-উল-আযহা নামায ও পশুর হাটে যাওয়ার জন্য নির্দেশ দেন। পৌরসভা কর্তৃক কোরবানির পশুর হাট, পশু জবাই এবং পশুর বর্জ নির্ধারিত স্থানে ফেলার নির্দেশ দেন। নির্দিষ্ঠ সময়ে নির্দিষ্ট স্থান থেকে পশুর চামড়া নিয়ে দ্রুত সংরক্ষণের ব্যবস্থা গ্রহনের নির্দেশ দেন। বাজারে লবনের দাম বৃদ্ধির ব্যাপারে ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ও নির্বাহী ম্যাজিষ্ট্রেটদের নজরদারীর নির্দেশ দেন। এছাড়াও বাসে ও লঞ্চে অতিরিক্ত যাত্রী বহনে নজরদারী এবং কোন রকম গুজব ছড়াতে না পারে সে জন্য উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনকে নজরদারী করতে বলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host