শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন
শিরোনাম
লালমনিরহাট জেলা সহ ৬ জেলায় সার ডিলারের নিয়োগের অনিয়মের অভিযোগ ঝিনাইদহের ব্যবসায়ী সুলতান হত্যা মামলার প্রধান আসামী চঞ্চল আশুলিয়া থেকে ১৩ বছর পর গ্রেপ্তার তাহসিফ সৌরির মরদেহ উদ্ধার: নানা প্রশ্ন সরকার বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের পাশে রয়েছে: প্রধানমন্ত্রী শৈলকুপায় ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত মাদক সমাজ ও রাষ্ট্রের ভবিষ্যৎ অন্ধকার করে দিচ্ছে: জাহান্দার আলী মিয়া এমপি আদালতে বিচারকের সামনে আইনজীবীদের দুই পক্ষের হাতাহাতি কুড়িগ্রামের উলিপুরে এনসিপি নেতার বিরুদ্ধে বিরোধপূর্ণ জায়গা ক্রয়ের অভিযোগ ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৯ জনের আদিতমারীতে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ে অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

পিরোজপুরে ৬ সরকারী কর্মকর্তা ও কর্মচারীদের শুদ্ধাচার পুরস্কারের চেক প্রদান

পিরোজপুর জেলা প্রতিনিধি
Update : বুধবার, ৬ জুলাই, ২০২২, ৫:২৬ অপরাহ্ন

পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুরে সরকারী কর্মকর্তা ও কর্মচারীদের শুদ্ধাচার চর্চায় উৎসাহ প্রদানের লক্ষে শুদ্ধাচার পুরস্কার-২০২২ প্রদান করা হয়েছে। আজ বুধবার (৬ জুলাই) দুপুরে জেলা প্রশাসকের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শুদ্ধাচার পুরস্কার-২০২২ প্রদান অনুষ্ঠনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনিরা পারভীনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রনালয়ের উপ-সচিব এ কে এম আবুল কালাম আজাদ, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব হুমাযুন কবির সহ বিভিন্ন সরকারী কর্মকর্তাবৃন্দ।

এসময় শুদ্ধাচার পুরস্কার প্রদান করা হয় ভান্ডারিয়া উপজেলা নির্বাহী অফিসার সীমা রানী ধর, জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার মো: তরিকুল আলম, সদর উপজেলা নির্বাহী অফিসের উপ প্রশাসনিক কর্মকর্তা কিসমত উল মনোয়ার, এস এ শাখার উপ প্রশাসনিক কর্মকর্তা মো: জাকারিয়া এজাজ, নেজারত শাখার জারীকারক মো: জামাল হোসেন, মঠবাড়িয়া উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে অফিস সহায়ক মো: রিয়াজ হোসেন সহ ৬ জন সরকারী কর্মকর্তা ও কর্মচারী।

এসকল সরকারী কর্মকর্তা ও কর্মচারীগন শুদ্ধাচার, নৈতিকতা ও সঠিক ভাবে দায়িত্ব পালন করার জন্য এ পুরস্কার দেয়া হয়। এসময় তাদের উপহার হিসেবে সন্মাননা ক্রেষ্ট ও প্রত্যেকের বেতনের সমান টাকার চেক তুলে দেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান সহ অতিথিবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host