বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন
শিরোনাম
লালমনিরহাট জেলা সহ ৬ জেলায় সার ডিলারের নিয়োগের অনিয়মের অভিযোগ ঝিনাইদহের ব্যবসায়ী সুলতান হত্যা মামলার প্রধান আসামী চঞ্চল আশুলিয়া থেকে ১৩ বছর পর গ্রেপ্তার তাহসিফ সৌরির মরদেহ উদ্ধার: নানা প্রশ্ন সরকার বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের পাশে রয়েছে: প্রধানমন্ত্রী শৈলকুপায় ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত মাদক সমাজ ও রাষ্ট্রের ভবিষ্যৎ অন্ধকার করে দিচ্ছে: জাহান্দার আলী মিয়া এমপি আদালতে বিচারকের সামনে আইনজীবীদের দুই পক্ষের হাতাহাতি কুড়িগ্রামের উলিপুরে এনসিপি নেতার বিরুদ্ধে বিরোধপূর্ণ জায়গা ক্রয়ের অভিযোগ ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৯ জনের আদিতমারীতে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ে অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

আগুনের পরশমণি – মহীতোষ গায়েন 

মহীতোষ গায়েন
Update : সোমবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৩, ৭:৩১ পূর্বাহ্ন

আগুনের পরশমণি

মহীতোষ গায়েন
আলোয় আলোকিত পথ হোক সুচারু…
মুক্ত বায়ু প্রসারিত হোক দিগন্তে চরাচরে,
নবীন প্রবীণের বলে হোক শক্তিবদ্ধ মুষ্ঠি
গ্রাম,শহরে জনজীবনে সুস্বাস্থ্য আসুক।
এসো আমরা মুক্তি পথের দিশা দেখাই
পথে আসুক নির্ভয়তা,ঐক্যের জোয়ার,
আগুনের পরশমণি ছোঁয়াও গণতন্ত্রে,এসো
শিক্ষায় নৈরাজ্য,বেসরকারিকরণে সোচ্চার হই।
এসো বলি “আলো চাই,চাই মুক্ত বায়ু,চাই বল,
চাই স্বাস্থ্য,আনন্দ,উজ্জ্বল পরমায়ু;” এসো;
মুক্তিপথের দূত হয়ে ঐক্য,জীবন জীবিকায়
আনি স্বস্তি,শান্তি,নিই নবজীবনের অঙ্গীকার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host