বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
শিরোনাম
লালমনিরহাট জেলা সহ ৬ জেলায় সার ডিলারের নিয়োগের অনিয়মের অভিযোগ ঝিনাইদহের ব্যবসায়ী সুলতান হত্যা মামলার প্রধান আসামী চঞ্চল আশুলিয়া থেকে ১৩ বছর পর গ্রেপ্তার তাহসিফ সৌরির মরদেহ উদ্ধার: নানা প্রশ্ন সরকার বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের পাশে রয়েছে: প্রধানমন্ত্রী শৈলকুপায় ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত মাদক সমাজ ও রাষ্ট্রের ভবিষ্যৎ অন্ধকার করে দিচ্ছে: জাহান্দার আলী মিয়া এমপি আদালতে বিচারকের সামনে আইনজীবীদের দুই পক্ষের হাতাহাতি কুড়িগ্রামের উলিপুরে এনসিপি নেতার বিরুদ্ধে বিরোধপূর্ণ জায়গা ক্রয়ের অভিযোগ ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৯ জনের আদিতমারীতে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ে অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

বরিশাল রেঞ্জের শ্রেষ্ঠ পিরোজপুরের পুলিশ সুপার মোহাম্মদ শফিউর রহমান

পিরোজপুর জেলা প্রতিনিধি
Update : সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০২৩, ৫:৪৩ অপরাহ্ন

পিরোজপুর প্রতিনিধি : উত্তম কাজের স্বীকৃতি স্বরুপ বরিশাল রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার (বিশেষ পুরস্কার) নির্বাচিত হ‌লেন পি‌রোজপু‌রের পুলিশ সুপার মোহাম্মদ শফিউর রহমান। আজ সোমবার সকা‌লে বরিশাল রেঞ্জ ডিআইজি কার্যালয়ের স‌ম্মেলন ক‌ক্ষে বরিশাল রেঞ্জের আগস্ট/২০২৩ মাসের অপরাধ পর্যালোচনা শে‌ষে পি‌রোজপুর পু‌লিশ সুপার‌কে শ্রেষ্ঠ নির্বা‌চিত করা হয়।
বরিশাল রেঞ্জের ডিআইজি মো: জামিল হাসান ( বিপিএম-সেবা, পিপিএম) এর সভাপতিত্বে এসময় উপ‌স্থিত ছি‌লেন, কমান্ড্যান্ট (অতিরিক্ত ডিআইজি), আরআরএফ, বরিশাল অতিরিক্ত ডিআইজি (এ্যাডমিন এন্ড ফিনান্স), রেঞ্জ ডিআইজি’র কার্যালয়, বরিশাল; অতিরিক্ত ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট), রেঞ্জ ডিআইজি’র কার্যালয়, বরিশাল অধিনায়ক, এপিবিএন- ১০ বরিশাল রেঞ্জাধীন সকল জেলার পুলিশ সুপারগণ; কমান্ড্যান্ট, ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, বরিশাল; কমান্ড্যান্ট, ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, পিরোজপুরের পুলিশ সুপার, নৌ পুলিশ, বরিশাল অঞ্চল পুলিশ সুপার, পিবিআই বরিশাল বিশেষ পুলিশ সুপার, সিআইডি, বরিশাল সহ রেঞ্জ অফিসের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
বরিশাল রেঞ্জের ডিআইজি মো. জামিল হাসান ( বিপিএম-সেবা, পিপিএম) জানান, অপরাধ পর্যালোচনা সভার মাধ‌্যমে আগস্ট/২০২৩ মাসে, উত্তম কাজের স্বীকৃতি স্বরুপ পি‌রোজপু‌র জেলা পুলিশ সুপার মোহাম্মদ শফিউর রহমাকে ব‌রিশাল রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার ( বিশেষ পুরস্কার) নির্বাচিত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host