সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন
শিরোনাম
লালমনিরহাট জেলা সহ ৬ জেলায় সার ডিলারের নিয়োগের অনিয়মের অভিযোগ ঝিনাইদহের ব্যবসায়ী সুলতান হত্যা মামলার প্রধান আসামী চঞ্চল আশুলিয়া থেকে ১৩ বছর পর গ্রেপ্তার তাহসিফ সৌরির মরদেহ উদ্ধার: নানা প্রশ্ন সরকার বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের পাশে রয়েছে: প্রধানমন্ত্রী শৈলকুপায় ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত মাদক সমাজ ও রাষ্ট্রের ভবিষ্যৎ অন্ধকার করে দিচ্ছে: জাহান্দার আলী মিয়া এমপি আদালতে বিচারকের সামনে আইনজীবীদের দুই পক্ষের হাতাহাতি কুড়িগ্রামের উলিপুরে এনসিপি নেতার বিরুদ্ধে বিরোধপূর্ণ জায়গা ক্রয়ের অভিযোগ ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৯ জনের আদিতমারীতে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ে অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

পত্নীতলায় আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

শামীম আক্তার চৌধুরী প্রিন্স, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি
Update : বুধবার, ৯ আগস্ট, ২০২৩, ৮:৪৭ অপরাহ্ন

শামীম আক্তার চৌধুরী প্রিন্স-পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধিঃ-পত্নীতলায় রাজশাহী কারিতাস অঞ্চলের আয়োজনে বুধবার বিকেলে আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপন উপলক্ষে উপজেলার শামবাটি এলাকায় বর্ণাঢ্য র্্যালী শেষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কারিতাস রাজশাহী অঞ্চল পত্নীতলার কর্মসূচি কর্মকর্তা একরামুল হকের সঞ্চালনায় ও পত্নীতলা কৃষ্ণবল্লব মিশনের পালপু রোহিত মিঃ পাত্রাস হাসদার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কারিতাস রাজশাহী অঞ্চলের আঞ্চলিক পরিচালক ডেভিড হেমব্রম।
অনুষ্ঠানে বি‌শেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক অফিসার মনোরঞ্জন পাল, পত্নীতলা পেসক্লাব ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ্ব বুলবুল চৌধুরী, পত্নীতলা উপজেলা আদিবাসী ফোরামের পারগানা প্রধান মিঃ লুইস হেমব্রম, উপজেলা আদিবাসী নেতা সূধীর তির্কী।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দানিয়েল বিশ্বাস, পালপুরোহিদ- শামবাটি মিশন, কার্তিক মিনজ, অসীম ক্রজ, রেন্সি রুথ হাসদা, জিল্লুর রহমান, আদিবাসী নেতা যতিন পাহান সহ উপজেলার কৃষ্ণপুর, আকবরপুর, ও পত্নীতলা ইউনিয়নের আদিবাসী সম্প্রদায়ের নারী-পুরুষ, ছেলে মেয়ে ,সূধীজন প্রমুখ। পরে আদিবাসীদের নিজস্ব সংস্কৃতিতে নাচ ও গান পরিবেশন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host