শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৫:১২ অপরাহ্ন
শিরোনাম
লালমনিরহাট জেলা সহ ৬ জেলায় সার ডিলারের নিয়োগের অনিয়মের অভিযোগ ঝিনাইদহের ব্যবসায়ী সুলতান হত্যা মামলার প্রধান আসামী চঞ্চল আশুলিয়া থেকে ১৩ বছর পর গ্রেপ্তার তাহসিফ সৌরির মরদেহ উদ্ধার: নানা প্রশ্ন সরকার বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের পাশে রয়েছে: প্রধানমন্ত্রী শৈলকুপায় ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত মাদক সমাজ ও রাষ্ট্রের ভবিষ্যৎ অন্ধকার করে দিচ্ছে: জাহান্দার আলী মিয়া এমপি আদালতে বিচারকের সামনে আইনজীবীদের দুই পক্ষের হাতাহাতি কুড়িগ্রামের উলিপুরে এনসিপি নেতার বিরুদ্ধে বিরোধপূর্ণ জায়গা ক্রয়ের অভিযোগ ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৯ জনের আদিতমারীতে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ে অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

পিরোজপুরে জোড় করে জমি লিখে নেওয়ার পরে টাকা আত্মসাৎ

পিরোজপুর জেলা প্রতিনিধি
Update : রবিবার, ৬ আগস্ট, ২০২৩, ৮:২২ অপরাহ্ন

পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুরের ইন্দুরকানীতে পৈত্রিক ৯২ শতাংশ জমি জোড় পূর্বক দলিল করে লিখে নেওয়ার পরে টাকা আত্মসাতের অভিযোগ এবং আত্মসাৎকৃত টাকা, পৈত্রিক জমি ফিরে পাওয়ার দাবিতে সংবাদ সম্মেলন করেছে ছেলে ও মা। আজ রোববার দুপুরে পিরোজপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সঞ্জয় অভিযোগ করেন, তার প্যারালাইজড দাদু ক্ষিরোদ চন্দ্র ভক্তকে পৈত্রিক ভিটা থেকে তাড়িয়ে দেয় তার আপন ভাই শরৎচন্দ্র ভক্ত। এরপরে তাদের কয়েক একর জমি জোড়পূর্বক ভোগদখল করে আসছে। সম্প্রতি কিছু জমির বিনিময় টাকা দেয়ার কথা বলে দুটি দলিলে ৯২ শতাংশ জমি লিখিয়ে নিয়ে ১১ লক্ষ টাকা না দিয়ে তাড়িয়ে দেয়। সঞ্জয় আরো অভিযোগ করেন ইন্দুরকানী উপজেলার চরণী পত্তাশী গ্রামের চিত্ত রঞ্জন ভক্ত, তার ছেলে শৈলেন্দ্র নাথ ভক্ত এবং রিপন ভক্ত তার টাকা আত্মসাৎ করে এবং তাকে ও তার মা সীতা রানীকে প্রাপ্য জমি না দিয়ে বিভিন্ন ভাবে হুমকি ধামকি দিয়ে আসছে। দিন মজুর সঞ্জয় ও তার মা শিখা রানী তাদের জীবনের নিরাপত্তা চান এবং তাদের প্রাপ্য জমির অংশ ফিরত চান।
তবে অভিযোগের বিষয়ে অভিযুক্ত চিত্ত রঞ্জন ভক্ত এবং তার ছেলে শৈলেন্দ্র নাথ ভক্ত ও রিপন ভক্তের মোবাইল ফোনে বারবার ফোন করেও তাদের পাওয়া যায়নি। সংবাদ সম্মেলনে প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host