রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন
শিরোনাম
নতুন কুঁড়ি স্পোর্টসে জাতীয় পর্যায়ে শৈলকুপার তিন কিশোরীর সাফল্য অপরাধ প্রতিরোধে সচেতনতা গড়ে তুলতে পিরোজপুরে র‍্যাব-৮-এর টাউন হল সভা ডেঙ্গুতে ৫০ জনের প্রাণহানি লতিফ সিদ্দিকী গ্রেপ্তার আমরা বাংলাদেশের প্রধানমন্ত্রীর সফরের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি: দীনেশ ত্রিবেদী মার্কিন হামলার জবাবে ইরানের ব্যাপক পাল্টা আঘাত রাজধানীর ৫০টি স্পটে অটোমেটিক ট্রাফিক লাইন ব্যবস্থা চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর পিরোজপুরে পূবালী ব্যাংক পিএলসি এর ‘ক্যাশলেস পিরোজপুর’ কার্যক্রম ও ডিজিটাল ব্যাংকিং সেবার উদ্বোধন ভাঙা হচ্ছে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের অসম্পূর্ণ ভাস্কর্য,পরিবারের ক্ষোভ পিতার শেষ বিদায়েও আড়ালেই মোজতবা
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

মাগুরার শ্রীপুরে জনপ্রতিনিধি ও  সচিবদের প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

অলোক রায়, স্টাফ রিপোর্টার
Update : বুধবার, ৫ এপ্রিল, ২০২৩, ৪:১৯ অপরাহ্ন

অলোক রায় স্টার রিপোর্টার : মাগুরার শ্রীপুর উপজেলা পরিষদ মিলনায়তনে মঙ্গলবার তিন দিনব্যাপী ‘ইউনিয়ন পরিষদ সম্পর্কিত মৌলিক প্রশিক্ষণ কোর্সে’র শুভ  উদ্বোধন করা হয়েছে। মাগুরার জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ প্রধান অতিথি হিসেবে এ কোর্সের উদ্বোধন করেন ।
জাতীয় স্থানীয় সরকার ইন্সটিটিউটের আয়োজনে ও উপজেলা প্রশাসনের বাস্তবায়নে অনুষ্ঠিত এ কোর্সে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা  কমলেশ মজুমদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা  সহকারী কমিশনার (ভূমি) শ্যামানন্দ কুণ্ডু, সহকারী কমিশনার মোহাম্মদ আসলাম সারোয়ার, ভাইস চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যান কাজী জালাল উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান নারগিস সুলতানা প্রমূখ।
প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আশরাফুজ্জামান লিটন ও সমাজসেবা কর্মকর্তা ওয়াসিম আকরাম। প্রশিক্ষণে উপজেলার ৮ ইউনিয়নের চেয়ারম্যান, মেম্বার ও সচিব সহ ১১২ জন   অংশ  গ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host