বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

পত্নীতলায় চোরাই টান্সফর্মার সহ আটক এক

শামীম আক্তার চৌধুরী প্রিন্স, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি
Update : শনিবার, ২৪ ডিসেম্বর, ২০২২, ৫:৫২ অপরাহ্ন

শামীম আক্তার চৌধুরী প্রিন্স, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি- পত্নীতলায় উপজেলার গগণপুর এলাকায় গত বৃহস্পতিবার রাতে বিদ্যুতের লাইনের পোল থেকে টান্সফর্মার চুরির সময় গ্রাম বাসী টের পেয়ে ৯৯৯ কল করলে পত্নীতলা থানা পুলিশের একটি টহল দল গ্রামবাসী সহ একজন চোরকে আটক করেছে।

পত্নীতলা থানা সুত্রে জানা গেছে, গগণপুর এলাকায় চোরেরা রাতের আধারে একটি বিদ্যুতের লাইনের পোল থেকে টান্সফর্মার চুরির জন কিছু লোক উঠলে এলাকাবাসী জানতে পেরে ৯৯৯ কল করে জানালে পত্নীতলা থানা পুলিশের একটি টহল দল গ্রামবাসীকে সঙ্গে নিয়ে টান্সফর্মার সহ একজন চোরকে আটক করে। এসময় অন্য চোরেরা পালিয়ে যায়। আটককৃত রাব্বী হোসেন (২২) উপজেলার আমাইড় ইউপির কোতালী গ্রামের এজাবুল ইসলামের ছেলে।

এব্যাপারে নওগাঁ পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর এজিএম (প্রশাসন) মোঃ দেলোয়ার হোসেন বাদী হয়ে পত্নীতলা থানায় বিদ্যুৎ আইন-২০১৮ ধারা ৩৫/৪১ এ একটি মামলা দায়ের করেছে। মামলা নং-১৯, তাং- ২২/১২/২০২২ইং।

অপরদিকে বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে উপজেলার পত্নীতলা ইউপির বোরাম গ্রামের পূর্বপাড়ার শফিকুলের বাড়িতে ইটের প্রাচিরে সিঁধ কেটে একটি গাভী ও একটি বাচ্চি গরু চুরি করে নিয়ে যায় বলে বাড়ির মালিক শফিকুল জানায়।

একই রাতে নজিপুর-ধামইরহাট সড়কের আমিনাবাদ মোড়ের সন্নিকটে ডাকাতরা গাছ কেটে রাস্তায় গাড়ি আটকিয়ে ডাকাতি করার চেষ্টা করে বলের জানােেগছে।

এ বিষয়ে পত্নীতলা থানা পুলিশের সাথে যোগাযোগ করা হলে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।


আপনার মতামত লিখুন :

One response to “পত্নীতলায় চোরাই টান্সফর্মার সহ আটক এক”

  1. Anonymous says:

    Thanks for sharing. I read many of your blog posts, cool, your blog is very good. https://accounts.binance.info/register-person?ref=IXBIAFVY

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host