পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুর জেলা আইনজীবী সমিতি কার্যকরী পরিষদ নির্বাচন বিনা প্রতিদ্বন্ধিতায় সভাপতি পদে এডভোকেট শহিদুল হক খান পান্না ও সাধারণ সম্পাদক পদে এডভোকেট রতন লাল দত্ত নির্বাচিত হয়েছে। বুধবার পিরোজপুর জেলা আইনজীবী সমিতি কার্যকরী পরিষদ নির্বাচনের রির্টানিং এ্যাডভোকেট মো: শহিদুল্লাহ খান এ ঘোষনা দেন। নির্বাচনে আরো যারা বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়েছে তারা হলো সহ-সভাপতি পদে এডভোকেট উত্তম কুমার ঘোষ, এডভোকেট মুজিবুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক পদে এডভোকেট মিজানুর রহমান ও এডভোকেট সাইদুর রহমান টিটো, অর্থ সম্পাদক এডভোকেট জহুরুল ইসলাম, গ্রন্থাগার ও পরিসম্পদ সম্পাদক পদে এডভোকেট মোঃ বাহাদুর হোসেন, আপ্যায়ন সম্পাদক পদে এডভোকেট আব্দুল হালিম শরীফ, সাংস্কৃতিক সম্পাদক পদে পারভীন জাহান লুবনা, খেলাধুলা সম্পাদক পদে এডভোকেট মোহাম্মদ জাকির হোসেন, হিসাব নিরক্ষক এডভোকেট মোঃ রফিকুল ইসলাম।
এছাড়া সদস্য পদে এডভোকেট কামরুজ্জামান, এডভোকেট আকন্দ মোঃ রুহুল আমিন এডভোকেট সঞ্জীব চক্রবর্তী, এডভোকেট মোঃ এ হালিম হাওলাদার, এডভোকেট কমল কৃষ্ণ আচার্য এবং এডভোকেট মানস কুমার বৈরাগী। আগামী ১১ ডিসেম্বর বাকী পদে নির্বাচিত অনুষ্ঠিত হবে।
I don’t think the title of your article matches the content lol. Just kidding, mainly because I had some doubts after reading the article.