বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন
শিরোনাম
হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু শিল্পকারখানায় আগামীকাল থেকে গ্যাস ও বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে-প্রধানমন্ত্রী সরকারকে সহযোগিতা না করে লংমার্চের নামে লংড্রাইভ করছে জামায়াত- রাশেদ খাঁন লালমনিরহাট জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত দুই মাসে ভারতে বাংলাদেশের রপ্তানি বেড়েছে ৭.৬৭ শতাংশ মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে বিতণ্ডা, এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ৯ মৃত্যু শৈলকুপায় অবৈধ ভাবে পাচারের সময় ১হাজার কেজি সার জব্দ করে কৃষকদের মাঝে বিতরণ হরিণাকুণ্ডুতে পতিত পুকুর থেকে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার সাভারে পুলিশ হত্যার ঘটনায় ১ জন গ্রেপ্তার
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

পত্নীতলায় বিজিবি-বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক

শামীম আক্তার চৌধুরী প্রিন্স, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি
Update : বুধবার, ৯ নভেম্বর, ২০২২, ৪:৫৫ অপরাহ্ন

শামীম আক্তার চৌধুরী প্রিন্স, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধিঃ পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) ও প্রতিপক্ষ ১৬৪ ব্যাটালিয়ন বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক উপলক্ষে বুধবার এক সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।

পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) এবং প্রতিপক্ষ ১৬৪ ব্যাটালিয়ন বিএসএফ আরাদপুর এর মধ্যে সীমান্ত পিলার ২৫৮/৬-এস এর নিকটবর্তী রাম চন্দ্রপুর নামক স্থানে বাংলাদেশের অভ্যন্তরে (জিআরনং ৭২৫৮৬১, মানচিত্র-৭৮/সি১২) পত্নীতলা ১৪ বিজিবি এর আহবানে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক উপলক্ষে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।

উক্ত সভায় বর্ডার গার্ড বাংলাদেশ এর পক্ষে ১৬ সদস্য বিশিষ্ট প্রতিনিধি দলের নেতৃত্বদেন অধিনায়ক, পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) লেঃকর্নেল মোঃ হামিদ উদ্দিন, পিএসসি। অপরদিকে ১১সদস্য বিশিষ্ট বিএসএফ প্রতিনিধি দলের নেতৃত্বদেন কমান্ড্যান্ট ১৬৪ ব্যাটালিয়ন বিএসএফ, আরাদপুর, ভারত শ্রী শঞ্জয় কুমার মিশ্রা। সৌজন্য সাক্ষাৎ এ অবৈধ অনুপ্রবেশ, সীমান্ত লঙ্ঘন, চোরাচালান প্রতিরোধ, সীমান্তবর্তী সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। সভায় সীমান্তবর্তী জনসাধারণের নিরাপত্তা এবং সীমান্তে শান্তি-শৃঙ্খলা বজায় রেখে উভয় অধিনায়ক এক সাথে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। পরিশেষে সৌহার্দ্য পূর্ণ পরিবেশে সৌজন্য সাক্ষাত শেষ হয় বলে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) এর প্রেস বিজ্ঞপ্তি সুত্রে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host