মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
লালমনিরহাট জেলা সহ ৬ জেলায় সার ডিলারের নিয়োগের অনিয়মের অভিযোগ ঝিনাইদহের ব্যবসায়ী সুলতান হত্যা মামলার প্রধান আসামী চঞ্চল আশুলিয়া থেকে ১৩ বছর পর গ্রেপ্তার তাহসিফ সৌরির মরদেহ উদ্ধার: নানা প্রশ্ন সরকার বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের পাশে রয়েছে: প্রধানমন্ত্রী শৈলকুপায় ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত মাদক সমাজ ও রাষ্ট্রের ভবিষ্যৎ অন্ধকার করে দিচ্ছে: জাহান্দার আলী মিয়া এমপি আদালতে বিচারকের সামনে আইনজীবীদের দুই পক্ষের হাতাহাতি কুড়িগ্রামের উলিপুরে এনসিপি নেতার বিরুদ্ধে বিরোধপূর্ণ জায়গা ক্রয়ের অভিযোগ ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৯ জনের আদিতমারীতে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ে অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

বগুড়ার শেরপুরে আওয়ামী লীগ নেতা অভিকে কুপিয়ে হত্যা

এস এম আব্দুল্লাহ, বগুড়া প্রতিনিধি
Update : রবিবার, ২ অক্টোবর, ২০২২, ৮:৫৩ অপরাহ্ন

বগুড়া থেকে এস এম আব্দুল্লাহ :  বগুড়ার শেরপুরে পৌর আওয়ামীলীগ নেতা মুর্তজা কাওসার অভিকে (৩৮) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দূর্বৃত্তরা।
বুধবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শেরপুর উপজেলা পরিষদের পশ্চিম পার্শ্বে নয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত অভি শেরপুর পৌর এলাকার খন্দকার পাড়ার মৃত হোসাইন কাওসার ফুয়াদের ছেলে। তিনি পৌর আওয়ামীলীগের প্রস্তাবিত কমিটির সাংগঠনিক সম্পাদক ছিলেন বলে জানা গেছে ।
শেরপুর থানা পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, বুধবার সন্ধ্যা সাড়ে ৬টায় অভি মোটর সাইকেল মেরামতের জন্য উপজেলা পরিষদের পশ্চিম পার্শ্বে নয়াপাড়ায় একটি সার্ভিসিং সেন্টারে গেলে দূর্বৃত্তদের একটি দল তার উপর দেশীয় ধারালো অস্ত্রে সজ্জিত হয়ে হামলা চালায়। তাকে এলোপাথারী কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে দূর্বৃত্তরা পালিয়ে যায়। পরে তাকে বগুড়া তাকে বগুড়া শজিমেক হাসপাতালে নেয়া হলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করে ।
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতাউর রহমান খন্দকার জানান, ঘটনার পরপরই হত্যাকান্ডের স্থান পরিদর্শন করা হয়েছে। নিহত অভির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। ঘটনায় জড়িতদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
শেরপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম হোসেন জানান, মোর্তজা কাওসার অভি পৌর আওয়ামীলীগের প্রস্তাবিত কমিটির সাংগঠনিক সম্পাদক পদে ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host