শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু শিল্পকারখানায় আগামীকাল থেকে গ্যাস ও বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে-প্রধানমন্ত্রী সরকারকে সহযোগিতা না করে লংমার্চের নামে লংড্রাইভ করছে জামায়াত- রাশেদ খাঁন লালমনিরহাট জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত দুই মাসে ভারতে বাংলাদেশের রপ্তানি বেড়েছে ৭.৬৭ শতাংশ মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে বিতণ্ডা, এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ৯ মৃত্যু শৈলকুপায় অবৈধ ভাবে পাচারের সময় ১হাজার কেজি সার জব্দ করে কৃষকদের মাঝে বিতরণ হরিণাকুণ্ডুতে পতিত পুকুর থেকে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার সাভারে পুলিশ হত্যার ঘটনায় ১ জন গ্রেপ্তার
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

পিরোজপুরে বীর মুক্তিযোদ্ধাদের আর্থিক অনুদান প্রদান ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তি প্রদান

পিরোজপুর জেলা প্রতিনিধি
Update : রবিবার, ২৫ জুন, ২০২৩, ৭:৩৪ অপরাহ্ন

পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুরের ৭টি উপজেলার বীর মুক্তিযোদ্ধাদের আর্থিক অনুদান প্রদান ও গরীব মেধাবী শিক্ষার্থীদের এককালীন শিক্ষা বৃত্তি প্রদান করেছে জেলা পরিষদ। আজ রোববার দুপুরে জেলা পরিষদ মিলনায়তনে আর্থিক অনুদান প্রদান ও শিক্ষা বৃত্তি প্রদান অনুষ্টানে গেষ্ট চীফ অনার হিসেবে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য আলহাজ¦ এ কে এম এ আউয়াল। জেলা পরিষদ চেয়ারম্যান সালমা রহমান হেপী’র সভাপতিত্বে প্রধঅন অথিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান।

এসময় জেলার ৭ টি উপজেলার ১০১ জন মুক্তিযোদ্ধাকে ৫ হাজার টাকা করে আর্থিক অনুদান প্রদান করা হয়। এছাড়াও ৭টি উপজেলার ১৯৩ জন এস এস সি শিক্ষার্থীকে ২ হাজার ৫০০ টাকা করে এবং ৮৯ জন এইচ এস সি মেধাবী শিক্ষার্থীদের ৩ হাজার টাকা করে এককালীন শিক্ষা বৃত্তি প্রদান করা হয়।

এসময় বক্তারা বলেন জাতির পিতা বঙ্গবন্ধুর ডাকে এদেশের মুক্তিযোদ্ধারা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলো তারই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুক্তিযোদ্ধাদের সবচেয়ে বেশি সন্মান দিয়েছেন। আওয়ামীলীগ সরকারের আমলে দেশের মুক্তিযোদ্ধারা সবচেয়ে বেশি সন্মান ও সুযোগ সুবিধা পেয়েছে। দেশের উন্নয়নের ধারা অব্যহত রাখতে হলে আওয়ামীলীগ সরকারকে আবারো সরকার গঠনের সুযোগ দিতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host