বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
মাদারীপুরের টেকেরহাটে প্রাইভেট হসপিটালের উদ্বোধন ঝিনাইদহে আ’লীগের মিছিলের ঘটনায় শেখ হাসিনাসহ ৫২ জনের নামে মামলা, গ্রেপ্তার-৫ প্রায় ১০০ শতাংশ ভোট পেয়ে রমজান কাদিরভের বিজয় ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ‘আজ কেন মন উদাসী হয়ে’ গানের সেই বিউটি হলেন জেলার শ্রেষ্ঠ শিক্ষক হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু শিল্পকারখানায় আগামীকাল থেকে গ্যাস ও বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে-প্রধানমন্ত্রী সরকারকে সহযোগিতা না করে লংমার্চের নামে লংড্রাইভ করছে জামায়াত- রাশেদ খাঁন লালমনিরহাট জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত দুই মাসে ভারতে বাংলাদেশের রপ্তানি বেড়েছে ৭.৬৭ শতাংশ
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

পিরোজপুরে জাতীয় শ্রমিক লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

পিরোজপুর জেলা প্রতিনিধি
Update : বৃহস্পতিবার, ১২ অক্টোবর, ২০২৩, ৯:৪৪ অপরাহ্ন

পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুরে নানা আয়োজনে জাতীয় শ্রমিক লীগ ৫৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে করা হয়েছে। এ উপলক্ষে আজ বৃহস্পতিবার সকাল ৯ টায় পিরোজপুর শহরের সিও অফিস চত্ত্বরে জাতির জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ করেন জেলা শ্রমিক লীগ ও আওয়ামী লীগের নেতৃবৃন্দ। পুস্পমাল্য অর্পণ শেষে এক বর্ণাঢ্য র‌্যালী সিঅফিস বঙ্গবন্ধু চত্ত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আলোচনা সভায় মিলিত হয়।

আলোচনা সভায় জেলা শ্রমিক লীগের সভাপতি মোঃ মজনু তালুকদার এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জিয়াউল আহসান গাজী, শেখ ফিরোজ, পৌর আওয়ামী লীগের সভাপতি সাদউল্লাহ লিটনসহ জেলা ও উপজেলার নেতৃবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা শ্রমিক লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ হান্নান শেখ।

বক্তারা আগামী জাতীয় নির্বাচনে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন এবং নৌকার বিজয় নিশ্চিত করার লক্ষে কাজ করার আহবান জানান তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host