রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
মাদারীপুরের টেকেরহাটে প্রাইভেট হসপিটালের উদ্বোধন ঝিনাইদহে আ’লীগের মিছিলের ঘটনায় শেখ হাসিনাসহ ৫২ জনের নামে মামলা, গ্রেপ্তার-৫ প্রায় ১০০ শতাংশ ভোট পেয়ে রমজান কাদিরভের বিজয় ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ‘আজ কেন মন উদাসী হয়ে’ গানের সেই বিউটি হলেন জেলার শ্রেষ্ঠ শিক্ষক হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু শিল্পকারখানায় আগামীকাল থেকে গ্যাস ও বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে-প্রধানমন্ত্রী সরকারকে সহযোগিতা না করে লংমার্চের নামে লংড্রাইভ করছে জামায়াত- রাশেদ খাঁন লালমনিরহাট জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত দুই মাসে ভারতে বাংলাদেশের রপ্তানি বেড়েছে ৭.৬৭ শতাংশ
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

পিরোজপুরের মঠবাড়িয়ায় ২টি বিদেশী পিস্তল, ২টি ম্যাকজিন, ১২ রাউন্ড গুলি ও ২টি ধারালো দেশীয় অস্ত্র সহ ১১ জন গ্রেফতার

পিরোজপুর জেলা প্রতিনিধি
Update : বুধবার, ৮ নভেম্বর, ২০২৩, ৫:৩৪ অপরাহ্ন

পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় আসামী ছিনতাইয়ের ঘটনায় ২টি বিদেশী পিস্তল, ২টি ম্যাগাজিন, ১২ রাউন্ড গুলি ও ২টি ধারালো দেশী অস্ত্র সহ ১১ জন গ্রেফতার করেছে পুলিশ। আজ বুধবার গভীর রাতে ২৭ জনকে নামিয় এবং আরো ২০ থেকে ২৫ জনকে অজ্ঞাত আসামী করে মামলায় মঠবাড়িয়া উপজেলা পরিষদ চত্তর থেকে অভিজান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় বলে জানান পুলিশ সুপার মোহাম্মদ শফিউর রহমান।প্রধান অভিযুক্ত ফল সোহেল (৩৫) মঠবাড়িয়া উপজেলার পাতাকাটা এলাকার চাঁন মিয়ার ছেলে এবং রেজওয়ার পৌর শহরের বাসিন্দা।এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোহাম্মদ শফিউর রহমান জানান, গত ০৬ নভেম্বর রাতে ১৭টি মামলার আসামী কিশোর গ্যাং নেতা সোহেল ওরফে ফল সোহেলকে গ্রেফতার করে মঠবাড়িয়া থানায় নিয়ে আসার সময়ে পৌরসভার সামনে কিশোর গ্যাং এর ২০ থেকে ২৫ জন সহযোগী পুলিশের উপরে হামলা চালিয়ে সোহেলকে ছিনিয়ে নেয়। আজ বুধবার ভোর রাতে পুলিশ অভিযান চালিয়ে মঠবাড়িয়া উপজেলা পরিষদ চত্তর থেকে কিশোর গ্যাং নেতা ফল সোহেল এর থেকে ১টি বিদেশী পিস্তল, ১টি ম্যাগজিন, ৪ রাউন্ড গুলি এবং রেজওয়ান এর থেকে ১টি বিদেশী পিস্তল, ১টি ম্যাগজিন, ৮ রাউন্ড গুলি, ২টি ধারালো দেশী অস্ত্র উদ্ধার করা হয়। এসময় মঠবাড়িয়া উপজেলা পরিষদ চত্তর ও পৌর শহরের বিভিন্ন এলাকা থেকে চিহ্নিত মোট ১১ জন আসামীকে গ্রেফতার করে পুলিশ। পুলিশ সুপার মোহাম্মদ শফিউর রহমান জানান, এ ঘটনায় এস আই কুদ্দুস বাদী হয়ে মঠবাড়িয়া থানায় পুলিশের উপরে আক্রান্ত ও অস্ত্র আইনে পৃথক পৃথক মামলা রুজু হয়েছে। ১১ জন আসামীকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে এবং অন্য আসামীদের গ্রেফতারের চেষ্টা আব্যহত আছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host