মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
শিরোনাম
মার্কিন হামলার জবাবে ইরানের ব্যাপক পাল্টা আঘাত রাজধানীর ৫০টি স্পটে অটোমেটিক ট্রাফিক লাইন ব্যবস্থা চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর পিরোজপুরে পূবালী ব্যাংক পিএলসি এর ‘ক্যাশলেস পিরোজপুর’ কার্যক্রম ও ডিজিটাল ব্যাংকিং সেবার উদ্বোধন ভাঙা হচ্ছে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের অসম্পূর্ণ ভাস্কর্য,পরিবারের ক্ষোভ পিতার শেষ বিদায়েও আড়ালেই মোজতবা শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশনা মেনে চলার অনুরোধ পানিবন্দি সাড়ে ৪ লাখ মানুষ, খাদ্য-বিশুদ্ধ পানির সংকট ৩টি নতুন উপজেলা ও ১টি থানা অনুমোদন খামেনি হত্যার প্রতিশোধ নেবে ইরান রাজধানীতে সিআইডির হাতে ছিনতাইকারী গ্রেফতার
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

জাতীয় সরকারের অধীনে আগামী নির্বাচন দিতে হবে..মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম

পিরোজপুর জেলা প্রতিনিধি
Update : রবিবার, ৮ অক্টোবর, ২০২৩, ৯:২২ অপরাহ্ন

পিরোজপুর প্রতিনিধি : ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেছেন, জাতীয় সরকারের অধীনে আগামী নির্বাচন দিতে হবে। ২০১৪ সালে যে ভাবে নির্বাচন করেছেন এতে জাতি কিছু বলেনি, ২০১৮ সালে নির্বাচন দিনের ভোট রাতে করেছেন জাতি চুপ ছিলো, কিছু বলেনি। তবে ২০২৪ এর নির্বাচন এমন আর করতে দেয়া হবে না। জাতীয় সরকারের অধিনে নির্বাচন দিতে হবে। আমরা ভাত ডালের অধিকার চাই। তেল গ্যাস সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতি অবশ্যই কমিয়ে আনতে হবে। ব্যবসায়ী সিন্ডিকেট ভেঙ্গে ফেলতে হবে। খাদ্য মন্ত্রী বলেছেন ব্যবসায়ী সিন্ডিকেট ভাঙ্গা সমভব নয় কিভাবে সিন্ডিকেট ভাংবেন আপনি নিজেই তো সিন্ডিকেটের প্রধান। আমাদের কাছে ক্ষমতা দেন ইসলামের হাতে ক্ষমতা দিলে কোন সিন্ডিকেট থাকবে না।

তিনি আরো বলেন জনগণের জন্যই সংবিধান তৈরি করা হয়েছে। জনগন যেই দাবী তুলবে গনতান্ত্রিক রাষ্ট্রে সেটাই সংবিধান। তাই জনগনের চাহিদা অনুযায়ী আগামী নির্বাচন জাতীয় সরকারের অধীনে দিতেই হবে। সংবিধান ৭২ এ রচিত হয়ে বারবার সংশোধিত হয়েছে, পরিবর্তন হয়েছে। তাই জনগন যেটা করবে সেটাই সংবিধান, আর জনগন যেটা চাইবে না সেটা বাংলাদেশের সংবিধান হতে পারেনা। তাই জনগনের দাবী মেনে নিয়েই জাতীয় সরকার গঠন করে আগামী নির্বাচন দিতে হবে। আজ রোববার বিকেলে পিরোজপুর শহরের পুরাতন পৌরসভা সড়কে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর জেলা সমাবেশে প্রধান অতিথির বক্তেব্যে তিনি এসব কথা বলেন।
জেলা সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশ পিরোজপুর জেলার সভাপতি মাওলানা মো: ইয়াহহিয়া হাওলাদারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর প্রেসিডিয়াম সদস্য মাওলানা নুরুল হুদা ফয়েজী, বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদক উপাধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম, পিরোজপুর জেলার প্রধান উপদেষ্টা মাওলানা মো: মাসুদ বিল্লাহ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host