শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০২:২২ অপরাহ্ন
শিরোনাম
আরাফ বাংলাদেশ গণ মানুষের জন্য ভবিষ্যতেও কাজ করে যাবে : সুজন হোসেন রিফাত পিরোজপুরে ‎নিখোঁজের ৩ দিন পরে শিশুর বস্তাভর্তি লাশ উদ্ধার : চাচা সহ গ্রেপ্তার ৪ ৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা স্থগিত চেয়ে হাইকোর্টে রিট চীনে ‘সামরিক অভ্যুত্থানে’র গুঞ্জন, যা জানা যাচ্ছে ভারতের রাজ্যসভা খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাবে রাজৈরের টেকেরহাটে ও আন্দনমোড়ে বিপুল পরিমাণ মাদক উদ্ধার। নারীসহ তিনজন গ্রেপ্তার পত্নীতলায় জনগণের মুখোমুখি এমপি প্রার্থীরা অবসরে দেশের ২৫তম প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ কারাবন্দিদের প্যারোলে মুক্তির নতুন নীতিমালা জারি একটি গোষ্ঠী নির্বাচন বাঁধাগ্রস্ত করতে গভীর ষড়যন্ত্র করছে : তারেক রহমান
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

এসএসসি পরীক্ষায় ফেল করায় হরিণাকুণ্ডুতে এক শিক্ষার্থীর আত্মহত্যা

মোঃ শাহানুর আলম, স্টাফ রিপোর্টার
Update : শনিবার, ২৯ জুলাই, ২০২৩, ৫:৫৭ অপরাহ্ন

ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে এসএসসি পরীক্ষায় একটি বিষয়ে ফেল করায় আসিফ হোসেন (১৬) নামের এক শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা করেছে।
শুক্রবার (২৮ জুলাই) দিবাগত রাতে উপজেলার তাহেরহুদা ইউনিয়নের গোপীনাথপুর-চটকাবাড়িয়া গ্রামের জিকে ক্যানেলের মাঝামাঝি এ ঘটনাটি ঘটেছে। শিক্ষার্থী আসিফ একই এলাকার তাহেরহুদা গ্রামের খয়বার হোসেনের ছেলে। সে এবছর উপজেলার আন্দুলিয়া মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ গ্রহণ করেছিল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আসিফ চলতি বছরে আন্দুলিয়া মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে এবং গত শুক্রবারে ফলাফল প্রকাশ হলে সে জানতে পারে একটি বিষয়ে ফেল করেছে। পরীক্ষার ফলাফলে ফেল করার পর ভিষণ কান্না কাটি করতে দেখে প্রতিবেশী ও স্বজনরা। পরে তারা তাকে শান্তনা দেওয়ার চেষ্টা করে। এ অবস্থায় রাতে সবাই ঘুমিয়ে পড়লে সবার অজান্তে গ্রামের পাশে জিকে সেচ ক্যানেলের ধারে গাছের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে ধারনা করা হচ্ছে। শনিবার সকালে স্থানীয়রা তার ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে পুলিশ এসে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানোর ব্যবস্থা করে।
পরিবার ও স্বজনদের বক্তব্য এসএসসি পরীক্ষায় ফেল করার কারনে অভিমানে সকলের অজান্তে সে আত্মহত্যা করেছে।
হরিণাকুণ্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু আজিফ শিক্ষার্থীর আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়েছে, বিষয়টি পুলিশ আরও নিবিড় ভাবে তদন্ত করে দেখছে। তিনি আরও বলে আপাতত এব্যপারে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host