বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
শিরোনাম
দুই মাসে ভারতে বাংলাদেশের রপ্তানি বেড়েছে ৭.৬৭ শতাংশ মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে বিতণ্ডা, এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ৯ মৃত্যু শৈলকুপায় অবৈধ ভাবে পাচারের সময় ১হাজার কেজি সার জব্দ করে কৃষকদের মাঝে বিতরণ হরিণাকুণ্ডুতে পতিত পুকুর থেকে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার সাভারে পুলিশ হত্যার ঘটনায় ১ জন গ্রেপ্তার সংসদ বাদ দিয়ে লংমার্চের নামে বিরোধীদল গণতন্ত্র বিনষ্টের চেষ্টা করছে: রিজভী মহেশপুরে ছেলেকে বাঁচাতে গিয়ে প্রতিপক্ষের লাঠির আঘাতে বাবা নিহত হরিণাকুণ্ডুতে আগাম শিম চাষে লাভবান হচ্ছেন চাষিরা বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

আমার লক্ষ্মী -মহীতোষ গায়েন

মহীতোষ গায়েন
Update : রবিবার, ২৯ অক্টোবর, ২০২৩, ১:২৬ অপরাহ্ন

আমার লক্ষ্মী

মহীতোষ গায়েন
আমার লক্ষ্মী মাঠে মাঠে তারা ফসল বপন করে
আমার লক্ষ্মী নিপীড়িত,অনাহারে রোজ মরে,
আমার লক্ষ্মী বক্তৃতা করে জনসভায় ময়দানে
আমার লক্ষ্মী প্রতিরোধ গড়ে কবিতা এবং গানে।
আমার লক্ষ্মী প্রতিবাদে রাস্তায় বসে কাঁদে
আমার লক্ষ্মী উনুনে মোটা চাল-ভাত রাঁধে,
আমার লক্ষ্মী ছেঁড়া শাড়ি স্কুল কলেজ যায়
আমার লক্ষ্মী বেকার আধপেটা ভাত খায়।
আমার লক্ষ্মী ডাক্তার হয়,হয় উকিল ইঞ্জিনিয়ার
আমার লক্ষ্মী যুদ্ধে যায়,নিয়ন্ত্রণ করে যান-গীয়ার,
আমার লক্ষ্মী নোবেল পায় মহাকাশেও দেয় পাড়ি
ঘরে ঘরে লক্ষ্মী লড়াই হতে কখনও যেও না ছাড়ি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host