বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
মাদক সমাজ ও রাষ্ট্রের ভবিষ্যৎ অন্ধকার করে দিচ্ছে: জাহান্দার আলী মিয়া এমপি আদালতে বিচারকের সামনে আইনজীবীদের দুই পক্ষের হাতাহাতি কুড়িগ্রামের উলিপুরে এনসিপি নেতার বিরুদ্ধে বিরোধপূর্ণ জায়গা ক্রয়ের অভিযোগ ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৯ জনের আদিতমারীতে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ে অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত ঝিনাইদহে দৈনিক রানার পত্রিকার ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন শৈলকুপায় স্কুল শিক্ষার্থীদের স্বপ্নের চিঠির বক্স উদ্বোধন রুশ হামলায় নিহত ৭৮: যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ জেলেনস্কির একসঙ্গে ১২ বোমারু বিমান সরিয়ে নিল যুক্তরাষ্ট্র নিউগিনি প্রপার্টিজে হামলা: অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মহিউদ্দিনের জামিন
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

জোৎস্নাআলো -মহীতোষ গায়েন

মহীতোষ গায়েন
Update : মঙ্গলবার, ২৪ অক্টোবর, ২০২৩, ৪:০৬ অপরাহ্ন

জোৎস্নাআলো
মহীতোষ গায়েন
জোৎস্নাআলো দেখতে দেখতেই
পুজো এলো নিভৃতে,চলেও গেল অচিরেই
জোৎস্নারা আর ধরা দিল না…
জোৎস্নাআলোয় আর ভেজা হলো না।
বহুবছর ধরে কত নির্ঘুম রাত কেটে যাচ্ছে,
বাঁকা চাঁদ গোল হয় রুটির মতো,ধরা না দিয়ে
জোৎস্নারা শুধু হাতছানি দিয়ে চলে গেল…
মন ভরলো না,অভুক্ত থেকে গেল অন্তরাত্মা।
জোৎস্নাআলোয় বহুদিন হাঁটি নি,
আর নীলজোৎস্না মাখা হলো না শরীরে,
সম্পর্কগুলো কেমন ফ্যাকাশে হয়ে যাচ্ছে
অদ্ভুত আঁধার নেমেছে ডিজিট্যাল সম্পর্কে।
উড়ে যাচ্ছে মন সব পরিযায়ী পাখির মত
জীবন-আকাশ থেকে উড়ে যাচ্ছে উষ্ণ আকাঙ্খা ,
চরাচরে ভাসছে বেসুরো মাতাল সঙ্গীত
গীতবিতানের পাতাগুলো থেকে ধুলো উড়ছে।
আবার জোৎস্নাকালের পক্ষের জন্য অপেক্ষা…
এবার জোৎস্নাআলোয় অবিরাম হাঁটবো নির্জনে,
রুটি ও শান্তির জন্য আকাশ,নদী,ফুল ও পাখিদের সাথে,এবার চিরন্তন হারাবো জোৎস্নাআলোয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host