মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন
শিরোনাম
মার্কিন হামলার জবাবে ইরানের ব্যাপক পাল্টা আঘাত রাজধানীর ৫০টি স্পটে অটোমেটিক ট্রাফিক লাইন ব্যবস্থা চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর পিরোজপুরে পূবালী ব্যাংক পিএলসি এর ‘ক্যাশলেস পিরোজপুর’ কার্যক্রম ও ডিজিটাল ব্যাংকিং সেবার উদ্বোধন ভাঙা হচ্ছে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের অসম্পূর্ণ ভাস্কর্য,পরিবারের ক্ষোভ পিতার শেষ বিদায়েও আড়ালেই মোজতবা শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশনা মেনে চলার অনুরোধ পানিবন্দি সাড়ে ৪ লাখ মানুষ, খাদ্য-বিশুদ্ধ পানির সংকট ৩টি নতুন উপজেলা ও ১টি থানা অনুমোদন খামেনি হত্যার প্রতিশোধ নেবে ইরান রাজধানীতে সিআইডির হাতে ছিনতাইকারী গ্রেফতার
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

উপেক্ষা – মো: মতিয়ার রহমান

মো: মতিয়ার রহমান
Update : শুক্রবার, ১৩ অক্টোবর, ২০২৩, ৪:৪৭ অপরাহ্ন

উপেক্ষা
– মো: মতিয়ার রহমান।
তোমার উপেক্ষা
সমস্ত অনুভূতিকে তছনছ করেছে।
দীর্ঘশ্বাসে পরিনত হয়েছে
হৃদয়ের অসম্ভব উষ্ণতা,
বরফে ঢেকে গেছে আমার
সকল উত্তপ্ততা।
তোমার উপেক্ষা
আমার হৃদয়কে করেছে পাষাণ।
অজস্র আকুলতায়
আর ব্যস্ত হয় না এ মন,
থেমে গেছে হৃদয়ের চাপা ক্রন্দন
পুড়ে ছাই হয়েছে প্রেমের বৃন্দাবন।
তোমার উপেক্ষা
যন্তণার সব সব সীমা অতিক্রম করেছে।
আমাকে পৌঁছে দিয়েছে
মরণ বনের অন্ধকারে,
স্মৃতি-বিস্মৃতির নিস্তব্ধতা ভাংতে
আমি এখন ক্লান্ত।
তোমার উপেক্ষা
আমি সাদরে গ্রহন করবো তুমি যদি বল
তিল তিল করে গড়ে ওঠা ভালোবাসা
আমি ভুলে যাবো নির্দ্ধিধায়,
শত যন্ত্রণায়ও সঙ্গহীন জীবন
কাটিয়ে দেবো নি:শব্দে বাকীটা সময়।
-০-
তাং ১১.১০.২০২৩ খ্রি:।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host